উদ্দীপকের চিত্র A থেকে চিত্র B তৈরির প্রক্রিয়াটি প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের A থেকে B তৈরির প্রক্রিয়াটি হলো ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- DNA অণুর জেনেটিক তথ্য RNA-তে স্থানান্তরিত হওয়াকে ট্রান্সক্রিপশন বলে। আমিষ সংশ্লেষণের প্রথম ধাপ হলো ট্রান্সক্রিপশন। DNA-এর যতটুকু অংশ নিরবচ্ছিন্নভাবে একটি RNA অণু সৃষ্টি করে, তাকে ট্রান্সক্রিপশন একক বলে। । এ প্রক্রিয়ায় দ্বি- সূত্রক DNA থেকে RNA উৎপন্ন হয় যা নিউক্লিয়ার রন্ধ্র দ্বারা বের হয়ে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ট্রান্সলেশন হলো mRNA- এর কোডন অনুসারে অ্যামিনো এসিড যুক্ত হয়ে পলিপেপটাইড তথা প্রোটিন সৃষ্টির প্রক্রিয়া। ট্রান্সলেশনে রাইবোসোমের 80s ও 40s ইউনিটের সাথে mRNA যুক্ত এবং নির্দিষ্ট অ্যান্টিকোডনের জন্য নির্দিষ্ট কোডন সংযুক্ত হয়। পরবর্তীতে tRNA এর সাথে যুক্ত অ্যামিনো এসিডগুলো পরস্পর পলিপেপটাইড চেইন গঠন করে এবং রাইবোসোমের সাইট হতে বের হয়ে আসে। এই পলিপেপটাইড চেইনই হলো প্রোটিন। অর্থাৎ বলা যায় যে, ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন উৎপাদনের ছাঁচ হিসেবে কাজ করে mRNA, যা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় DNA থেকে উৎপন্ন হয়। যদি ট্রান্সক্রিপশন না হতো এবং DNA থেকে mRNA উৎপন্ন না হতো তাহলে ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটতো না এবং প্রোটিনও উৎপন্ন হতে পারতো না। প্রোটিনকে যেহেতু জীবনের ভাষা বলা হয় তাই প্রোটিন উৎপাদন না হলে অনেক সমস্যা হতো। তাই বলা যায়, প্রোটিন উৎপাদনের জন্য ট্রান্সক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের চিত্র A থেকে চিত্র B তৈরির প্রক্রিয়াটি প্রোটিন উৎপাদনের …
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর