উদ্দীপকে 'A [গণিত] এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] হলো ডাবল হেলিক্স DNA। DNA রেপ্লিকেশন বা অনুলিপন প্রক্রিয়ায় A অর্থাৎ DNA তার অনুরূপ অণু সৃষ্টি করে। নিচে DNA এর অনুলিপন প্রক্রিয়া দেয়া হলো- ১. DNA এর যে নির্দিষ্ট স্থান থেকে প্রতিলিপন শুরু হয় তাকে বলে অরি বা সূচনা বিন্দু। ২. প্রতিলিপনের শুরুতে হেলিকেজ এনজাইম অরি অংশ থেকে দ্বিসূত্রক DNA এর মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙ্গে দেয়। ফলে এটি এক সূত্রকে পরিণত হয়। ৩. এরপর প্রত্যেক সূত্রকের গায়ে SSBP যুক্ত হয়, যার ফলে সূত্রকদ্বয় পুনরায় একত্র হতে না পরে। সূত্রক দুইটি পৃথক হওয়ায় DNA তে Y আকৃতির রেপ্লিকেশন ফর্ক সৃষ্টি হয়। ৪. পৃথক হওয়া প্রত্যেকটি সূত্রক তার সম্পূরক তৈরীর ছাঁচ হিসাবে কাজ করে। ৫. ছাঁচের ভিত্তিতে প্রাইমেজ এনজাইম নিউক্লিওটাইড যুক্ত করে ক্ষুদ্র RNA খন্ডক তৈরি করে। ৬. DNA পলিমারেজ শুধু ৩ʹ প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করে, এজন্য নতুন সূত্র সবসময় ৫ʹ → ৩ʹ মুখী হয়ে বৃদ্ধি পায়। কোন নিউক্লিওটাইড এর পর কোন নিউক্লিওটাইড যুক্ত হবে তা নির্ভর করে ছাঁচের উপর। ৭. একটি ছাঁচ সুত্রের সম্পূরক নতুন সূত্র বিরতিহীন বা নিরবিচ্ছন্নভাবে বৃদ্ধি পেতে থাকে যাকে অগ্রগামী বলে। অপর নতুন সূত্রটি ধীরগতি বা খন্ড খন্ড ভাবে বৃদ্ধি পেতে থাকে,যাকে পশ্চাৎগামী বলে । ৮. Lagging Strand এর প্রতিটি খন্ডকে বলা হয় ওকাজাকি খন্ড। লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করে। রেপ্লিকেশন সমাপ্ত হলে রেপ্লিকেশন কমপ্লেক্স বিচ্ছিন্ন হয়ে।এভাবে একটি DNA থেকে পূর্বানুরূপ দুইটি DNA অণুর সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে 'A এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর