উদ্দীপকে বর্ণিত ১ম আবরণটির গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ১ম আবরণটি হলো উদ্ভিদের কোষপ্রাচীর। কোষপ্রাচীরের গঠনে তিনটি স্তর দেখা যায়। যথা মধ্যপর্দা: কোষপ্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তাকে বলা হয় মধ্যপর্দা। ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল মিলিতৃভাবে মধ্যপর্দা গঠন করে। প্রাথমিক প্রাচীর: মধ্যপর্দার উপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি হয়, সেটি হলো প্রাথমিক প্রাচীর। এটি মধ্যপর্দার অন্তঃতলে তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীর: প্রাথমিক প্রাচীরের উপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তর সৃষ্টি হয় তাকে সেকেন্ডারি প্রাচীর বলে। এ স্তরটি বেশ পুরু এবং তিনস্তর বিশিষ্ট।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ১ম আবরণটির গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর