উদ্দীপক 'B [গণিত] -তে নির্দেশিত নিউক্লিক অ্যাসিডের গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক 'B [গণিত] তে নির্দেশিত নিউক্লিক অ্যাসিডটি হলো RNA। নিচে RNA-এর গঠন বর্ণনা করা হলো- RNA অণু একসূত্রক চেইনের মতো। চার ধরনের নিউক্লিওটাইড যুক্ত হয়ে এক সূত্রকবিশিষ্ট RNA অণু গঠন করে। প্রতিটি নিউক্লিওটাইড পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোজ শ্যুগার অর্থাৎ পেন্টোজ শ্যুগার নিয়ে গঠিত। RNA-এর গঠনে চার ধরনের নাইট্রোজেন বেস যেমন- অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন থাকে। এছাড়া ফসফেট অর্থাৎ ফসফোরিক অ্যাসিড নিয়ে RNA গঠিত। নিউক্লিওটাইডগুলো 3'-5' ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে। ফসফেট-শর্করা-ফসফেট-শর্করার বার বার সংযুক্তির মাধ্যমে পলিনিউক্লিওটাইডের রেলিং বা হেলিক্স গঠিত হয়। কোনো RNA অণুর গঠনে একাধিক 'U [গণিত] -আকৃতির ফাঁস বা লুপ থাকে। RNA সূত্রক যখন ফাঁস গঠন করে তখন ফাঁসের ভেতরে সাইটোসিন তিনটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সাথে এবং অ্যাডেনিন দুইটি হাইড্রোজেন বন্ধনী দিয়ে ইউরাসিলের সাথে জোড় বাঁধে। RNA স্থানে স্থানে কুণ্ডলিত অবস্থায় থাকতে পারে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপক 'B -তে নির্দেশিত নিউক্লিক অ্যাসিডের গঠন বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর