উদ্দীপকের D প্রক্রিয়ার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের D প্রক্রিয়া হলো DNA অনুলিপন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় একটি DNA ডাবল হেলিক্স অনু থেকে অনুরুপ দুটি অনুর সৃষ্টি করে তাকে DNA অনুর দিত্বন বা প্রতিরুপ সৃষ্টি বা অনুলিপন বা রেপলিকেশন বলে। DNA অনুর প্রতিরূপ সৃষ্টিই কোষ বিভাজনের পূর্বশর্ত কারণ প্রতিটি জীবের জীবন শুরু হয় একটিমাত্র কোষ থেকে। বহুকোষী জীবের ক্ষেত্রে এককোষী জাইগোট বিভাজিত হয়ে বিভিন্ন টিস্যুতে রূপান্তরিত হয়ে পরিণত জীবদেহ গঠন করে। এককোষী জীবেরা কোষ বিভাজনের মাধ্যমে প্রজনন বা সংখ্যাবৃদ্ধি ঘটায়। একটি কোষ বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হওয়ার আগেই মাতৃকোষের DNA ডাবল হেলিক্সটি DNA অনুলিপন প্রক্রিয়ায় দুটি ডাবল হেলিক্সে পরিণত হয়। মাইটোটিক কোষ বিভাজনের ইন্টারফেজ পর্যায়ে সাধারনত DNA অণুর অনুলিপন ঘটে। DNA অর্ধ-রক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয়।জীবজগতে DNA অনুলিপনের গুরুত্ব অপরিসীম। কোষ বিভাজন এবং গ্যামিট সৃষ্টির জন্য DNA অনুলিপন অত্যাবশ্যক। সুতরাং বলা যায়, দেহের বৃদ্ধি ও জনন এবং এর মাধ্যমে বৈশিষ্ট্য পুর্বপুরুষ থেকে উত্তরপুরুষে স্থানান্তর ইত্যাদির জন্য DNA অনুলিপন জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের D প্রক্রিয়ার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর