উদ্দীপকে উল্লিখিত প্রাচীরটির ভৌত গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাচীরটি হলো কোষ প্রাচীর। নিচে কোষ প্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো- মধ্যপর্দা : বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথম স্তরটি হলো মধ্যপর্দা ।সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। প্রাথমিক প্রাচীর : দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর । মধ্যপর্দার ওপর সেলুলোজ , হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে যে পাতলা স্তর তৈরি করে সেটি প্রাথমিক প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর : দ্বিতীয় স্তরের ওপরের স্তরে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর।এটি তিন স্তরবিশিষ্ট হয়। পিট মেমব্রেন : দুটি পাশাপাশি কোষের কূপও একটি অপরটির উল্টোদিকে মুখোমুখি অবস্থিত এবং কূপ দুটির মাঝখানে মধ্যপর্দা থাকে। পিট পেয়ার : মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলে। প্লাজমোডেসমাটা : দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাচীরটির ভৌত গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর