উদ্দীপকে নির্দেশিত y অংশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত y অংশটি হলো প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লি। এর গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। প্রতিটি সজীব কোষের আবরণ যে সূক্ষ, স্থিতিস্থাপক,বৈষম্যভেদ্য দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন বলে। কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন এর সবচেয়ে গ্রহনযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল।এ মডেল অনুযায়ী মেমব্রেনটি দ্বিস্তর বিশিষ্ট। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি সামনাসামনি বা মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মেরু অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লীর প্রোটিনঅণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্তাবস্থায় থাকে। ফ্লুইড-মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লীর গাঠনিক উপাদান নিম্নরূপ: ১. লিপিড বাইলেয়ার:এটি ফসফোলিপিড দিয়ে তৈরী। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি ননপোলার ফ্যাটি এসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা থাকে। ২. মেমব্রেন প্রোটিন :কোষঝিল্লীতে তিন ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। যেমন: (ক) ইনটিগ্রাল প্রোটিন (খ) পেরিফেরাল প্রোটিন (গ) লিপিড সম্পৃক্ত প্রোটিন ৩. গ্লাইকোক্যালিক্স:এটি ঝিল্লীর উপর একটি চিনির স্তর বিশেষ। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল:প্রাণী কোষের ঝিল্লীতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত y অংশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণের যথার…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর