মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
উত্তর: মেটাফেজ
ব্যাখ্যা: মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় ক্রোমোসোমগুলো ক্রমশ মোটা ও খাটো হতে শুরু করে। মেটাফেজ- দশায় ক্রোমোসোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। অ্যানাফেজ দশার ক্রোমোসোমগুলো নিরক্ষীয় অঞ্চল হতে পরস্পর বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। টেলোফেজ দশায় অপত্য ক্রোমোসোম বিপরীত মেরুতে পৌছায় এবং চলনের সমাপ্তি ঘটে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ