উদ্দীপকের 'M [গণিত] আবরণটির ভৌত গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের M আবরণটি উদ্ভিদ কোষের কোষপ্রাচীর যা নির্জীব। ভৌত গঠনঃ একটি বিকশিত কোষপ্রাচীর প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। এর প্রথমটি হল মধ্যপর্দা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে মধ্যপর্দার সৃষ্টি করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন যা মধ্যপর্দার উপর জমা হয়ে একটি পাতলা স্তর ১-৩mm পুরু তৈরি করে। যা প্রাথমিক প্রাচীর। কোনো কোনো কোষে প্রাথমিক প্রচীরের উপর ১টি স্তর তৈরি হয়। কোষের পূর্ণাঙ্গ বৃদ্ধি হবার পর।এটি অধিকতর পুরু ৫-১০Nm, এতে সেলুলোজ এবং লিগনিন জমা হয়। সেকেন্ডারি প্রাচীর তিনস্তর বিশিষ্ট হয়। [চিত্র] চিত্রঃ কোষ প্রাচীরের গঠন
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'M আবরণটির ভৌত গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রঃ কোষ প্রাচীরের গঠনউত্তর