উদাহরণসহ উপরের নিউক্লিয়িক এসিডগুলোর জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত নিউক্লিয়িক এসিডগুলো হলো DNA এবং RNA। DNA এর সিকোয়েন্স অনুযায়ী সৃষ্ট mRNA অণুর উপর সজ্জিত পরপর তিনটি নিউক্লিওটাইড মিলে অ্যামিনো এসিডের জন্য যে অর্থবহ সংকেত তৈরি হয় তাকে জেনেটিক কোডন বা জেনেটিক কোড বলে। নিচে জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- ১. কোড ট্রিপলেট: প্রত্যেক কোড তিন অক্ষরবিশিষ্ট। যেমন-AUG, AAA, UUU ইত্যাদি। ২. অনতিক্রম্য বা নন-ওভারল্যাপিং একটি কোডের কোনো অক্ষর অন্য কোডের অন্তর্ভুক্ত হয় না অর্থাৎ কখনো ওভারল্যাপ করে না বরং ক্রমমজ্জা অণুসরণ করে যেমন- AUUCGG থেকে AUU ও CGG কোড তৈরি হওয়া সম্ভব কিন্তু AUC, UUC, UCG AUG কোড তৈরি হয়না অসম্ভব)। ৩. প্রায় সর্বজনীন: দু-একটি ব্যতিক্রম ছাড়া সাধারণত একটি নির্দিষ্ট কোড সকল জীবেই একই ধরনের অ্যামিনো অ্যসিডকে কোড করে। দেখা গেছে যে, [গণিত] , [গণিত] , গম, ইদুরের ক্ষেত্রে UUU ফিনাইল অ্যালানিন এবং GUU ভ্যালিন কোড করে। ৪. বিরামহীন বা কমাহীন দুটি কোডের মধ্যে অতিরিক্ত নিউক্লিও-টাইড বা নন-সেন্স কোডন থাকে না। ৫. দ্ব্যর্থহীন: সাধারণত একটি কোড কেবল একটি অ্যামাইনো এসিডকে নির্দেশ করে, একাধিক অ্যামিনো এসিডকে নয়। যেমন- UUA শুধু লিউসিনকে নির্দেশ করে, অন্য অ্যামাইনো এসিডকে নয়। ৬. ডিজেনারেটিভ বা অর্ধঃগামিতা একাধিক কোড একটি অ্যামাইনো এসিডকে কোড করতে পারে। যেমন- ফিনাইল 'অ্যালানিন ২টি (UUU ও UDC) এবং লিউসিন 6টি (UUA, UUG, CUU, CỤC, CUA ও CUG) কোড দ্বারা নির্দেশিত হয়। ৭. মেরুত্ব: জেনেটিক কোডের মেরুতা 5'→3' অভিমুখে নির্দেশিত হয়। ৮. সূচনা নির্দেশ: 64টি কোডের মধ্যে AUG (কখনো GUG) কোডটিকে সূচনা কোডন বলা হয়। কেননা এটি প্রোটিন সংশ্লেষণের সূচনা নির্দেশ করে।৯. সমাপ্তি নির্দেশ 64টি কোডের মধ্যে ৩টি কোড কোনো অ্যামাইনো এসিডকে কোড করে না। এদের সমাপনী কোড বা নন-সেন্স কোড বলে। সমাপনী কোড তিনটি হলো-UAA, UAG এবং UGA।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদাহরণসহ উপরের নিউক্লিয়িক এসিডগুলোর জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো বিশ…
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর