উদ্দীপকের Y এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] দ্বারা লাইসোজোমকে নির্দেশ করেছে। নিচে লাইসোেজাম এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো- লাইসোসোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এটি দ্বি-স্তরবিশিষ্ট এবং লিপো-প্রোটিন মেমব্রন দ্বারা আবৃত। এটি প্রাণী কোষে পাওয়া যায়। লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।যেমন- ১) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ২) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। ৩) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে। ৪) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়। ৫) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে। ৬) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে। ৭) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ৮) শুক্রাণুর লাইসোসোম নিঃসৃত হায়ালিউরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশবিশেষের বিগলন ঘটায়। সুতরাং বলা যায়, লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের Y এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর