এ অঙ্গাণুটির গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "a" অঙ্গাণুটি হলো রাইবোসোম যা কোষর সর্বজনীন অঙ্গাণু হিসেবে পরিচিত। নিচে রাইবোজোমের গঠন ও কাজ ব্যাখ্যা করা হলো- রাইবোজোমের গঠন: প্রোটিন ও RNA দ্বারা গঠিত ঝিল্লিবিহীন যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোসোম বলে। একে "প্রোটিন ফ্যাক্টরি" বা "প্রোটিন সংশ্লেষণের কারখানা" বলা হয়। রাইবোসোম আদিকোষের DNA (আদি ক্রোমোসোম) থেকে এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। সকল সজীব কোষে রাইবোসোম থাকে। রাইবোসোম সাধারণত গোল বা বৃত্তাকার বা উপবৃত্তাকার, পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা পর্দাবিহীন এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হয়। প্রতিটি কার্যকর রাইবোসোম দুটি অসম উপএকক বা সাব-ইউনিট নিয়ে গঠিত। সাধারণত বড় উপ-এককটি গোলাকার ও ছোট উপ-এককটি ডিম্বাকার হয়। ছোট উপ-এককটি বড় উপ-এককের উপরে অবস্থান করে। এদের ব্যাস ১৫০৪ - ২৬০৪ পর্যন্ত হতে পারে। অনেকগুলো রাইবোসোম একটি সূক্ষ্ম mRNA সূত্রের সহায়তায় সংযুক্ত থাকলে তাকে 'পলিজোম বা পলিরাইবোসোম বলে। কোষভেদে রাইবোসোম দুই ধরনের হয়। যথা- 70 S হচ্ছে আদিকোষে (যার উপ-একক হলো 50 S ও 30 S) এবং ৪০ S হলো প্রকৃতকোষে (যার উপ-একক হলো 60 S ও 40 S)। রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে RNA ও প্রোটিন। এছাড়া অল্প পরিমাণে বিভিন্ন ধাতব আয়ন, যেমন- [গণিত] থাকে। রাইবোজোমের কাজ: রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা। এজন্য রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহজাতীয় পদার্থের বিপাক রাইবোসোমে সংঘটিত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
এ অঙ্গাণুটির গঠন ও কাজ ব্যাখ্যা কর।
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
