উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিত্রটি X ও Y এর উপস্থিতি অনুপস্থিতির উপর জীবের কোষীয় পার্থক্য রয়েছে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিত্রটি হলো নিউক্লিয়াস যার 'X [গণিত] ও 'Y [গণিত] হলো যথাক্রমে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস। সাধারণত নিউক্লিয়াসের গঠন অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে জীবের কোষকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ এবং ২. প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। আদিকোষ ও প্রকৃতকোষের মধ্যে যথেষ্ট কোষীয় পার্থক্য বিদ্যমান। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিওজালক থাকে না তাদেরকে আদিকোষ বলে। অন্যদিকে, যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিওজালক থাকে তাদেরকে প্রকৃতকোষ বলে। ২. আদিকোষে কোনো আবরণীবেষ্টিত অঙ্গাণু যেমন- মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম ইত্যাদি থাকে না। কিন্তু প্রকৃতকোষে এসব অঙ্গাণু উপস্থিত। ৩. আদিকোষের নিউক্লিয়াসে শুধু একটিমাত্র ক্রোমাটিন বডি বা বৃত্তাকার এবং প্রান্তহীন DNA থাকে, কোনো ক্রোমোসোম গঠিত হয় না। অন্যদিকে প্রকৃতকোষের ক্রোমোসোম লম্বা, একাধিক ও দুই প্রান্তবিশিষ্ট এবং DNA সূত্রাকার। ৪. আদিকোষে অ্যামাইটোসিস বা দ্বি-বিভাজন কোষ বিভাজন দেখা যায় । কিন্তু প্রকৃতকোষে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজন দেখা যায় ৷ ৫. ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদি আদিকোষের উদাহরণ । অন্যদিকে উন্নত সব ধরনের উদ্ভিদকোষ ও সকল প্রাণিকোষ প্রকৃতকোষের উদাহরণ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'A চিত্রটি X ও Y এর উপস্থিতি অনুপস্থিতির উপর জীব…
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর