উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] অঙ্গাণুটির রাসায়নিক গঠন এবং শারীরবৃত্তীয় কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] কোষ অঙ্গাণুটি হলো ক্লোরোপ্লাস্ট, যা কেবল সবুজ কোষে পাওয়া যায়। নিচে ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠন এবং শারীরবৃত্তীয় কার্যাবলি বর্ণনা করা হলো- রাসায়নিক গঠন: রাসায়নিকভাবে ক্লোরোপ্লাস্ট প্রধানত কার্বোহাইড্রেট,লিপিড, প্রোটিন নিয়ে গঠিত। এছাড়া এতে ক্লোরোফিল থাকে। শুষ্ক ওজনের ১০-২০% লিপিড এবং ৩৫-৫৫% প্রোটিন। প্রোটিনের মধ্যে -৮০% হচ্ছে অদ্রবণীয় যা লিপিডের সঙ্গে একত্রে ঝিল্লি নির্মাণ করে, বাকি ২০% দ্রবণীয় এবং এনজাইম হিসেবে থাকে। ক্লোরোপ্লাস্টের রয়েছে ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা। ক্লোরোপ্লাস্টে ৭৫% ক্লোরোফিল-a ও ২৫% ক্লোরোফিল-৮ রয়েছে। এছাড়াও রয়েছে সামান্য ক্যারোটিনয়েড ও নিউক্লিক অ্যাসিড। একই ক্লোরোপ্লাস্টে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায়, এদের মধ্যে স্টার্চ হচ্ছে সাধারণ কার্বোহাইড্রেট। এছাড়া এতে DNA, RNA, কিছু এনজাইম, খনিজ পদার্থ ও কো-এনজাইম উপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্টের শারীরবৃত্তীয় কার্যাবলি : ১. ক্লোরোপ্লাস্ট শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এজন্য একে কোষের রান্নাঘর বা Kitchen of cell বলে। ২. ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালোকসংশ্লেষণের আলোক পর্যায় ও স্ট্রোমা অঞ্চলে অন্ধকার পর্যায়ের বিক্রিয়া হয়। ৩. এটি ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে ADP থেকে ATP উৎপন্ন করে। ৪. ক্লোরোপ্লাস্টে ফটোরেসপিরেশন বা আলোক শ্বসন ঘটে। ৫. ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোসোম প্রোটিন সংশ্লেষণে অংশ নেয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত 'Y অঙ্গাণুটির রাসায়নিক গঠন এবং শারীরবৃত্তীয় কার্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর