চিত্র-A অঙ্গাণু জীবিত জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমার নিজের ভাষায় লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিত্র-'A [গণিত] অঙ্গাণু দ্বারা নিউক্লিয়াসকে বুঝানো হয়েছে। নিউক্লিয়াস জীবিত জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে আমার ভাষায় বর্ণনা করা হলো- নিউক্লিয়াস জীবকোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলিসহ সকল ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এজন্য নিউক্লিয়াসকে সকল কাজের নিয়ন্ত্রক বলা হয়। নিউক্লিয়াসের চারদিকে বিদ্যমান নিউক্লিয়ার ঝিল্লি কোষের সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে ও বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ নিউক্লিওপ্লাজমে নিউক্লিক এসিড, প্রোটিন, উৎসেচক ও কতিপয় খনিজ লবণ থাকে। এগুলো কোষের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এছাড়া নিউক্লিয়াসের অভ্যন্তরে গোলাকার নিউক্লিওলাস ক্রোমোসোমের সাথে লেগে থাকে। এরা RNA ও প্রোটিন দ্বারা গঠিত। এরা নিউক্লিক এসিড মজুদ করে ও প্রোটিন সংশ্লেষণ করে। নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতার মতো ক্রোমাটিন জালিকা থাকে। কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয় তখন এদের আলাদা আলাদা ক্রোমোসোম হিসেবে দেখা যায়। এ ক্রোমোসোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলি বহন করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে যায়। অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোসোমই পুরুষানুক্রমে বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সুতরাং, এ থেকে বুঝা যায় যে, নিউক্লিয়াস কোষের সব জৈবনিক ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণকরী অঙ্গাণু।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
চিত্র-A অঙ্গাণু জীবিত জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। …
উদ্দীপক

রাজশাহী ক্যাডেট কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর