উদ্দীপকে নির্দেশিত প্রথম অঙ্গাণুটির জৈবিক ও পরিবেশীয় গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত প্রথম অঙ্গানুটি হলো ক্লোরোপ্লাস্ট। জৈবিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- জৈবিক গুরুত্ব: ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। সবুজ উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এ খাদ্য উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ করার শক্তি জোগায়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট [গণিত] উৎপন্ন করে যা মানুষের এবং অন্যান্য প্রাণীর জন্য প্রয়োজনীয়। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য (শর্করা) উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হলে এতে ফুল ফোটে। পরাগায়ন ও নিষেকের মাধ্যমে ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়। এ ফল ও বীজ প্রাণিকূল খাদ্য হিসেবে গ্রহণ করে। বীজ থেকে নতুন গাছ জন্মে এবং উদ্ভিদকূল দীর্ঘদিন পৃথিবীতে টিকে থাকে। ক্লোরোপ্লাস্ট জীব জগতের খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সাহায্য করে কারণ এটি প্রাণীদের জন্য মৌলিক খাদ্য উৎস হিসেবে কাজ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারলে এক সময় খাদ্যাভাবে জীবকূল বিলীন হয়ে যাবে। পরিবেশীয় গুরুত্ব: ক্লোরোপ্লাস্টের পরিবেশীয় গুরুত্ব অপরিসীম। কারণ উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় বায়ু থেকে [গণিত] গ্রহণ করে এবং [গণিত] ত্যাগ করে যা প্রাণিকুল গ্রহণ করে বেঁচে থাকে। এতে পরিবেশে [গণিত] ও [গণিত] এর ভারসাম্য বজায় থাকে। ফলে বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিন হাউজ প্রতিক্রিয়াসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে পৃথিবীকে রক্ষা করে। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ক্লোরোপ্লাস্ট জৈবিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত প্রথম অঙ্গাণুটির জৈবিক ও পরিবেশীয় গুরুত্ব ব্যাখ্…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর