উদ্দীপকের নমুনা 'ক' কে আইসবার্গের সাথে তুলনা করা হয়-যুক্তি দ্বারা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত নমুনা 'ক' হলো কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন। কোষঝিল্লির গঠনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী Singer ও Nicolson ১৯৭২ সালে প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি প্রবর্তন করেন। নিচে মডেলটি বর্ণনা করা হলো- ১. ফসফোলিপিড বাইলেয়ার: প্লাজমামেমব্রেন দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রত্যেকটি স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন-পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ২. মেমব্রেন প্রোটিন: কোষঝিল্লিতে তিন রকমের প্রোটিন দেখা। যায়। যথা- i. পেরিফেরাল প্রোটিন, ii. লিপিড সম্পৃক্ত প্রোটিন এবং iii. ইন্টিগ্রাল প্রোটিন। ৩. গ্লাইকোক্যালিক্স: ফসফোলিপিড ও প্রোটিন অণুর সঙ্গে যুক্ত ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যথাক্রমে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন গঠন করে। এ দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল: ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে বিক্ষিপ্তভাবে ভেসে থাকে, ফলে এদের মোজাইকের মতো দেখা যায়। এসব বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে প্লাজমামেমব্রেনের এই মডেলটির নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন লিপিড অণুর সাথে প্রোটিনের বিন্যাসকে হিমশৈলের সাথে তুলনা করেন বলে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়ে থাকে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের নমুনা 'ক' কে আইসবার্গের সাথে তুলনা করা হয়-যুক্তি দ্বারা ব…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর