উদ্দীপকের যৌগ 'B [গণিত] যে ধরনের জৈব অণুর প্রতিনিধিত্ব করে, 'X [গণিত] প্রক্রিয়া সংঘটনে তাদের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের যৌগ 'B [গণিত] যে ধরনের জৈব অণুর প্রতিনিধিত্ব করে তা হলো RNA এবং 'X [গণিত] প্রক্রিয়াটি হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে mRNA-এর নিউক্লিওটাইড সিকোয়েন্স অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড একটির পর একটি যুক্ত হয়ে একটি পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে। এই প্রক্রিয়াটি ঘটে রাইবোসোমে, যেখানে mRNA, tRNA ও রাইবোসোম যৌথভাবে কাজ করে। ট্রান্সলেশন প্রক্রিয়ায় mRNA ও. tRNA এর ভূমিকা বিশ্লেষণ করা হলো- ১. ট্রান্সলেশন প্রক্রিয়াটি রাইবোসোমে সংঘটিত হয়। রাইবোসোমের ছোট উপ-এককের সাথে mRNA সর্বপ্রথম যুক্ত হয়। রাইবোসোমে tRNA-র জন্য ২টি স্থান থাকে যথা- A সাইট এবং P সাইট। A সাইটে প্রথম সূচনা কোডসহ mRNA এবং tRNA যুক্ত হয়। ২. রাইবোসোমের মধ্যে mRNA-র 5' প্রান্ত প্রথম অনুপ্রবেশ করে সেখানে প্রারম্ভিক কোডন AUG এর সাথে tRNA এর UAC অ্যান্টিকোডনের সংযুক্তি ঘটে। ৩. mRNA ক্রমান্বয়ে 5' → 3' রাইবোসোমের A সাইট হতে P সাইটে অতিক্রম করতে থাকে। 8. A সাইট ও P সাইট পাশাপাশি দুটি অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনী দিয়ে সংযুক্ত হয়। অ্যামাইনো অ্যাসিডসহ tRNA, A সাইট হতে P সাইটে বন্ধনী গঠন করে পুনরায় tRNA মুক্ত হয়ে যায়। ৫. mRNA-র শেষে টারমিনেশন বা সমাপ্তি কোডন- UAA, UAG, UGA রাইবোসোমের A সাইটে পৌঁছালে নতুন tRNA হাজির না হয়ে একটি প্রোটিন রিলিজ ফ্যাক্টর যুক্ত হয়। যার ফলে পলিপেপটাইড চেইন P সাইট থেকে মুক্ত হয়। ৬. পলিপেপটাইড অণু ও mRNA রাইবোসোম ত্যাগ করে এবং রাইবোসোমের দুটি উপ-একক পৃথক হয়ে পড়ে। এভাবে কয়েকটি ধারাবাহিক ধাপের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড, এনজাইমের সহায়তায় পলিপেপটাইড চেইন তথা প্রোটিন তৈরির ট্রান্সলেশন প্রক্রিয়ায় tRNA ও mRNA গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের যৌগ 'B যে ধরনের জৈব অণুর প্রতিনিধিত্ব করে, 'X প্রক্রিয়া…
উদ্দীপক

Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর