উদ্দীপকের P প্রক্রিয়াটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের P প্রক্রিয়াটি হলো DNA অনুলিপন। একটি DNA থেকে দুটি নতুন DNA সৃষ্টির প্রক্রিয়া হলো DNA রেপ্লিকেশন বা অনুলিপন। নিচে DNA অনুলিপন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো- ১. DNA ডাবল হেলিক্স-এর এক বা একাধিক বিন্দুতে প্রতিলিপন কাজের সূচনা ঘটে যাকে বলা হয় Origin of replication বা সংক্ষেপে ওরি (Ori) বা প্রতিলিপন সূচনা বিন্দু। ২. সূচনা বিন্দু থেকে ডাবল হেলিক্সের এক পাক. খুলতে শুরু করে এবং একই সাথে A = T, G = C নিউক্লিয়োটাইডের মধ্যকার হাইড্রোজেন বন্ড বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে উক্ত স্থানে ডাবল হেলিক্স দুটি একক হেলিক্স-এ পরিণত হয়। হেলিকেজ এনজাইম ATP থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙ্গার কাজ করে। ৩. রেপ্লিকেশনের জন্য পৃথক হওয়া প্রতিটি স্ট্র্যান্ড নতুন স্ট্র্যান্ড তৈরির ছাঁচ (Template) হিসেবে ব্যবহৃত হয়। ৪. প্রতিটি সূচনা বিন্দুতে দুটি করে রেপ্লিকেশন কমপ্লেক্স থাকে। ডাবল হেলিক্স এর জোড়া ভেঙ্গে অগ্রসর হওয়ার সাথে সাথে রেপ্লিকেশন কমপ্লেক্স দুটি একটি অপরটির বিপরীত দিকে চলতে শুরু করে। ৫. প্রাইমেজ এনজাইম পৃথককৃত একটি সূত্রকে ছাঁচ হিসেবে ব্যবহার করে তার একটি অংশ কপি করে একটি প্রাইমার তৈরি করে। দেয়। প্রাইমার হলো RNA-এর কয়েকটি ক্ষারকের সংক্ষিপ্ত সিকোয়েন্স। ৬. পৃথককৃত দুটি সূত্রের একটি তার প্রতিরূপ সৃষ্টি করে নিরবচ্ছিন্নভাবে ফর্ক-এর দিকে বৃদ্ধি পেতে থাকে। এই সূত্রকে বলা হয় অগ্রগামী সূত্র বা লিডিং সূত্র। অপর সূত্রটি নিরবচ্ছিন্নভাবে প্রতিরূপ সৃষ্টি করতে পারে না। এই সূত্রকে বলা হয় ধীরগামী সূত্র বা ল্যাগিং সূত্র। ৭. লিডিং সূত্র নিরবচ্ছিন্নভাবে তার প্রতিরূপ সৃষ্টি করে অগ্রসর হওয়ার কারণে ল্যাগিং সূত্রে জোড়াবিহীন নিউক্লিওটাইডের সারি তৈরি হয়। ৮. DNA অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি (Okazaki) খণ্ড বলে। ৯. DNA অণুর বিচ্ছিন্নকৃত স্ট্র্যান্ড দুটির নতুন সৃষ্ট সম্পূরক স্ট্র্যান্ডের নাইট্রোজেন ক্ষারকগুলো সঠিকভাবে মিলে গেলে (A = T এবং C = G) এক্সোনিউক্লিয়েজ এনজাইম দ্বারা প্রাইমারগুলো অপসারিত হয় এবং এদের খালি স্থানগুলো সম্পূরক নিউক্লিওটাইড দ্বারা পূর্ণ হয়। ১০. রেপ্লিকেশনের শেষ পর্যায়ে DNA লাইগেজ এনজাইম স্ট্র্যান্ডের DNA সিকুয়েন্স প্রলম্বন রহিত করে দেয়। ফলে ছাঁচ স্ট্র্যান্ড ও সম্পূরক স্ট্র্যান্ডের পিউরিন ও পাইরিমিডিন ক্ষারকগুলো সুনির্দিষ্ট নিয়মে হাইড্রোজেন বন্ড দ্বারা সংযুক্ত হয়ে একটি DNA অণু গঠন করে। ১১. এভাবে অর্ধসংরক্ষণশীল রেপ্লিকেশনের মাধ্যমে একটি DNA অণুর দুটি স্ট্র্যান্ড দুটি ছাঁচরূপে ব্যবহৃত হয়ে দুটি নতুন DNA অণু সৃষ্টি করে এবং প্রতিলিপন সমাপ্ত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের P প্রক্রিয়াটি বর্ণনা কর।
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
