উদ্দীপকে বর্ণিত একসূত্রক জৈব এসিডের ক্লোভার লিফ মডেল চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত এক সূত্রক জৈব এসিডটি হলো RNA। RNA-এর এই গঠন সম্পর্কিত R. Holley প্রদত্ত মডেলটি লবঙ্গ পত্র মডেল বা ক্লোভার লিফ মডেল (Clover leaf model) নামে পরিচিত, যা tRNA-এর গঠন ব্যাখ্যায় সর্বাধিক স্বীকৃত। এ মডেল অনুযায়ী tRNA-এর পলিনিউক্লিওটাইড, শৃঙ্খলটি বিভিন্ন ভাঁজে ৫টি বাহু হিসেবে অভিহিত হয়। ৩' ও ৫' প্রান্ত পাশাপাশি অবস্থান করে। ফলে একটি বাহু গঠিত হয়। এ বাহুতে কোনো ফাঁস থাকে না, শুধু কান্ড (stem) গঠন করে। অন্যান্য বাহুগুলোতে ফাঁসসহ কান্ড থাকে। কাণ্ডের পরিপূরক নাইট্রোজেন বেসগুলোর মধ্যে বন্ধনী সৃষ্টি হয়ে যুগল অবস্থা প্রাপ্ত হয়। ফাঁসের মধ্যে এরূপ বেসযুগল সৃষ্টি হয় না। নিচে বাহুগুলোর বিবরণ দেওয়া হলো- ক. গ্রাহক বাহু: RNA একক তন্ত্রীর ৩' ও ৫' প্রান্ত পাশাপাশি অবস্থান পূর্বক গ্রাহক কাণ্ড সৃষ্টি করে। এতে ৭টি বেসযুগল (base pair) সহ ৩' প্রান্তে ৪টি অতিরিক্ত অযুগ্ম নিউক্লিওটাইড আছে। ৩' প্রান্তে অ্যামাইনো এসিড সংযুক্ত হয়। খ. D বাহু: এটি দ্বিতীয় বাহু এবং ১৫ থেকে ১৮টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এর কাণ্ড ৩ থেকে ৪টি যুগ্মবেস এবং ফাঁসটি। ১ থেকে ৩টি অযুগ্ম বেস নিয়ে গঠিত। D বাহুর ফাঁসকে (Loop) ফাঁস-১ বা D ফাঁস বলে। গ. অ্যান্টিকোডন বাহু: তৃতীয় বাহুকে অ্যান্টিকোডন বাহু বলে। অ্যান্টিকোডন বাহু ৫টি বেসযুগল এবং ফাঁস ৭টি অযুগ্ম নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ফাঁসটিকে ফাঁস-II বলে। ঘ. পরিবর্তনশীল বাহু: এটি দু'ধরনের। একটি ফাঁসে ৪ থেকে ৫টি বেস আছে। এর কোনো কান্ড নেই। অন্যটিতে ১৩ থেকে ২১টি বেস আছে এবং কান্ড ও ফাঁস পৃথক করা যায়। ঙ. T বাহু: T বাহুতে কান্ড ও ফাঁস উভয়ই আছে। কান্ড ৫টি বেসযুগল এবং ফাঁস ৭টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। সকল tRNA-এর ফাঁসের উপর একটি রাইবোসোম স্বীকৃত স্থান আছে। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত একসূত্রক জৈব এসিডের ক্লোভার লিফ মডেল চিত্রসহ বর্ণনা…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
