উল্লিখিত প্রক্রিয়া দুটির তুলনামূলক বিশ্লেষন কর।
উত্তর: উদ্দীপকে প্রক্রিয়া-১ এ ট্রান্সক্রিপশন (DNA -RNA) ও প্রক্রিয়া -২ এ ট্রান্সলেশন (RNA-প্রোটিন) প্রক্রিয়া দেখানো হয়েছে।এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো: ট্রন্সক্রিপশন ট্রান্সলেশন ১। DNA অণুতে গ্রথিত রাসায়নিক তথ্যগুলোকে RNA (mRNA) অণুতে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ২। এক্ষেত্রে ATP, GTP, CTP ও UTP উপকরণগুলো ব্যবহৃত হয়। ৩। এ প্রক্রিয়াটি কোষের নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়ে থাকে। ৪। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রাইবোসোমের সাথে সম্পর্কিত নয়। ৫। এ প্রক্রিয়ায় RNA পলিমারেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৬। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর RNA পলিমারেজ প্রথমে DNA এর পাক খুলে নেয়। ১। mRNA থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ২। এক্ষেত্রে সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড ব্যবহৃত হয়। ৩।এ প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ৪। ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের রাইবোসোমের সাথে সংশ্লিষ্ট। ৫। এ প্রক্রিয়ায় অ্যাকটিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬। এনজাইমে tRNA এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর বের হয়ে যায় এবং AMP পারে এনজাইমে মুক্ত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উল্লিখিত প্রক্রিয়া দুটির তুলনামূলক বিশ্লেষন কর।
উদ্দীপক

সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর