A অংশ এবং B অংশের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের A হলো কোষপ্রাচীর আর B হলো কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন। এদের মধ্যে পার্থক্য নিচে দেয়া হল: পার্থক্যের বিষয় কোষ প্রাচীর কোষঝিল্লি / প্লাজমামেমব্রেন ১। সজীবতা কোষ প্রাচীর নির্জীব তথা জড়। কোষঝিল্লি সজীব। ২। অবস্থান কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষঝিল্লির বাইরে অবস্থিত। কোষঝিল্লি উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষে থাকে। ৩। গঠন প্রধানত সেলুলোজ নির্মিত: জড়, শক্ত, ভেদ্য প্রাচীরযুক্ত। প্রধানত প্রোটিন ও লিপিড সমন্বয়ে গঠিত : জীবন্ত, স্থিতিস্থাপক ও অর্ধভেদ্য পর্দাযুক্ত। ৪। কাজ প্রধান কাজ হলো কোষের আকার-আকৃতি নিয়ন্ত্রণ এবং কোষকে দৃঢ়তা প্রদান। প্রধান কাজ হলো কোষের ভেতর-বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ। ৫। অলংকরণ গৌণস্তরের বিশেষ বিন্যাসের জন্য নানাবিধ অলংকরণ দেখা যায়। কোনোরূপ অলংকরণ দেখা যায় না।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
A অংশ এবং B অংশের মধ্যে পার্থক্য আলোচনা কর।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
