উদ্দীপকের চিত্র-A অঙ্গণুটির গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের A অঙ্গানুটি হলো নিউক্লিয়াস। এর গঠন নিচে দেয়া হলো: নিম্নলিখিত চারটি অংশ নিয়ে একটি নিউক্লিয়াস গঠিত হয়- (ক) নিউক্লিয়ার এনভেলপ, (খ) নিউক্লিওপ্লাজম, (গ) নিউক্লিওলাস এবং (ঘ) নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। (ক) নিউক্লিয়ার এনভেলপ (Nuclear envelope): নিউক্লিয়াস দু'টি দ্বিন্তরী মেমব্রেন দ্বারা আবৃত স্থান। প্রতিটি মেমব্রেন দ্বিস্তরী ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। প্লাজমামেমব্রেন এবং অধিকাংশ অঙ্গাণুর আবরণী একটি দ্বিন্তরী মেমব্রেন দ্বারা গঠিত। নিউক্লিয়াসের আবরণীকে নিউক্লিয়ার এনভেলপ বলা হয়। নিউক্লিয়ার এনভেলপে সর্বত্রই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র (রন্ধ্র) থাকে। (খ) নিউক্লিওপ্লাজম (Nucicoplasm): নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থই নিউক্লিওপ্লাজম। একে ক্যারিওলিম্ফ-ও বলে। এটি নিউক্লিয়াসের অভান্তরহ প্রোটোপ্লাজমিক রস। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যসমূহ এতে বিদ্যমান। নিউক্লিওলাস এবং ক্রোমোসোম এতে অবস্থান করে। (গ) নিউক্লিওলাস (Nucleolus): নিউক্লিয়াসে যে ছোট ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই নিউক্লিওলাস। (ঘ) নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্ত্র (Nuclear reticulum or Chromatin fibre): কোষের বিশ্রাম অবস্থায় (অ-বিভাজন অবস্থায়) নিউক্লিয়াসের ভেতরে জালিকার আকারে কিছু তন্তু দেখা যায়। তন্ত্রঘটিত এ জালিকাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলা হয়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-A অঙ্গণুটির গঠন বর্ণনা কর।
উদ্দীপক

ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর