উদ্দীপকের 'P [গণিত] প্রক্রিয়াটি বর্ণনা কর
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'P [গণিত] প্রক্রিয়াটি হলো DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া অর্থাৎ ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াকে প্রধানত ৩টি ধাপে ভাগ করা যায়। যথা- ১. সূচনা বা প্রারম্ভিক ধাপ: এ ধাপে DNA অণুর প্রোমোটার নামক বিশেষ বেস সিকোয়েন্স অংশে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ও RNA-পলিমারেজ এনজাইম যুক্ত হয়। প্রোমোটারই RNA-পলিমারেজকে নির্দেশ দেয় DNA অণুর কোন সূত্রের ট্রান্সক্রিপশন ঘটবে এবং ট্রান্সক্রিপশন কোথা থেকে শুরু হবে। প্রোমোটারে সংযুক্ত হওয়ার পর প্রথমে RNA-পলিমারেজ DNA অণুর অংশ বিশেষের পাক খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সূত্র দুটিকে আলাদা করে ফেলে। ২. সূত্র বর্ধিতকরণ বা দীর্ঘায়ন ধাপ: RNA পলিমারেজ-II এনজাইম ATP, GTP, UTP ও CTP থেকে টেমপ্লেটের ভিত্তিতে প্রয়োজনীয় নিউক্লিওটাইড যুক্ত করতে থাকে। এভাবে সূচনা স্থান থেকে mRNA-এর সূত্র বর্ধিতকরণ চলতে থাকে (5' 3' অভিমুখে) এবং RNA-পলিমারেজ অগ্রসর হতে থাকে। RNA-পলিমারেজ অগ্রসর হওয়ার পর DNA অণুর পাক খুলে যাওয়া অংশে আবার পাক তৈরি হয়। ৩. সমাপ্তিকরণ বা সমাপন ধাপ: RNA সূত্র বর্ধিতকরণ শেষে RNA-পলিমারেজ সমাপ্তি স্থানে পৌঁছালে এনজাইমটি মুক্ত হয়ে যায় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি ঘটে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'P প্রক্রিয়াটি বর্ণনা কর
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
