P-এর ভৌত গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] আবরণটি হলো কোষপ্রাচীর। কোষপ্রাচীর উদ্ভিদকোষের একটি অনন্য বৈশিষ্ট্য। নিচে কোষপ্রাচীরের ভৌত গঠন বর্ণনা করা হলো- ১. মধ্যপর্দা: মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস্ মিলিতভাবে মধ্য পর্দা সৃষ্টি করে। পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে এটি প্রথম দিকে জেলির মতো থাকে। কোষ প্রাচীরের সে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা। এটি বিগলিত হয়ে গেলে দুটি কোষ পৃথক হয়ে যায়। ২. প্রাথমিক প্রাচীর: এটি দ্বিতীয় স্তর। মধ্যপর্দার ওপর সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর তৈরি করে। এটিই প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার অন্তঃতলে এটি তৈরি হয়। ৩. সেকেন্ডারি প্রাচীর: কোনো কোনো কোষে প্রাথমিক প্রাচীরের ওপর আর একটি স্তর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে থাকে। এ স্তরটি অধিকতর পুরু (৫-১০ µm)। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর। ভাজক কোষে এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
P-এর ভৌত গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর