Q-এর গঠন সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য মডেলটি বিশ্লেষণ কর।
উত্তর: উউদ্দীপকে উল্লেখিত Q হচ্ছে প্রাণিকোষের বহিরাবরণ বা কোষঝিল্লি। কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেনের গঠনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী Singer ও Nicolson ১৯৭২ সালে প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি প্রবর্তন করেন। নিচে মডেলটি বিশ্লেষণ করা হলো- ১. ফসফোলিপিড বাইলেয়ার: প্লাজমামেমব্রেন দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রত্যেকটি স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন-পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ২. মেমব্রেন প্রোটিন: কোষঝিল্লিতে তিন রকমের প্রোটিন দেখা যায়। i. পেরিফেরাল প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে ও ভেতরের তলে অর্থাৎ ঝিল্লির সার্ফেসে অবস্থান করে। ii. লিপিড সম্পৃক্ত প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। iii. ইন্টিগ্রাল প্রোটিন: এগুলো ফসফোলিপিডের দু'স্তর জুড়েই অবস্থান করে। এ প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে অণু বা আয়নের চলাচল সম্ভব হয়। ৩. গ্লাইকোক্যালিক্স: অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে। তখন এগুলোকে যথাক্রমে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন বলে। এ দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল: ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। প্লাজমামেমব্রেনের মধ্যে উপাদানগুলোর এই স্থানান্তরকে ঘূর্ণন বা Flip-Flop movement বলা হয়ে থাকে। প্রোটিন অণুগুলো ফসফোলিপিডের মধ্যে ভেসে থাকে ফলে এদের মোজাইকের মতো দেখা যায়। এসব বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে প্লাজমামেমব্রেনের - এই মডেলটির নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
Q-এর গঠন সম্পর্কে সর্বাধিক গ্রহণযোগ্য মডেলটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর