উদ্দীপকের P এর সুক্ষগঠন বর্ণনা কর।
উত্তর: প্রতিটি উদ্ভিদকোষ একটি অপেক্ষাকৃত শক্ত, জড় ও মৃত আবরণ দিয়ে আবৃত থাকে। এ জড়, শক্ত ও মৃত আবরণকে কোষ প্রাচীর বলে। উদ্দীপকের P হলো কোষপ্রাচীর। কোষপ্রাচীরের সুক্ষ্ম গঠন উদ্ভিদকোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা ৬-কার্বনবিশিষ্ট B-ID গুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। ১ হাজার থেকে ৩ হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় ১০০টি সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় ২০টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু গঠন করে। সেলুলোজ | সেলুলোজ চেইন | ক্রিস্টালাইন মাইসেলি | মাইক্রোফাইব্রিল | ম্যাক্রোফাইব্রিল | তন্তু
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের P এর সুক্ষগঠন বর্ণনা কর।
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
