উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনে উল্লেখিত আবরণী ও ঝিল্লির ভূমিকা অনস্বীকার্য বিশ্লেষণ কর। ·
উত্তর: উদ্দীপকে কোষপ্রাচীর ও কোষঝিল্লির কথা বলা হয়েছে। উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজে এদের ভূমিকা রয়েছে। প্রতিটি উদ্ভিদকোষ একটি অপেক্ষাকৃত শক্ত ও জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এ জড় ও শক্ত আবরণকে কোষ প্রাচীর বলে। কোষ প্রাচীর উদ্ভিদকোষের অন্যতম বৈশিষ্ট্য। কোষ প্রাচীরের কাজ: (1) কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা। (।।) বাইরের আঘাত হতে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা; (iii) প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। (iv) পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহণে সহায়তা করা; (v) এক কোষকে অন্য কোন হতে পৃথক করা: (১৮) কোষ প্রাচীরের কূপ এলাকা (ছিদ্র পথ) দিয়ে প্রয়োজনীয় বস্তু কোষের ভেতরে বা বাইরে চলাচল করে থাকে এবং (৬১) বহিঃ ও অগ্র উদ্দীপনার পরিবাহকরূপে প্লাজমোডেসমাটা কাজ করে। প্রোটোপ্লাজম (Protoplasm) হলো কোষের অভ্যন্তরের অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল, কলয়ডালধর্মী সব্জীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। বিজ্ঞানী হাক্সলে (Huxley)-এর মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কারণ প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এ জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। এতে (৭০% - ৯০% পানি থাকে। কোষঝিল্লির কাজ: (i) এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। (ii) বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। iii) কোষঝিল্লির মধ্যদিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় (control and coordinate) হয়। ( (iv) ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। (v) ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে। ৬(স) বিভিন্ন বৃহদাণু (macro-molecule) সংশ্লেষ করতে পারে। (vii) বিভিন্ন রকম তথ্যের ভিত্তি (information source) হিসেবে কাজ করে। (viii) পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও এর ভূমিকা আছে। (ix) ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন ও পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু গ্রহণ করে। ( x) এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। (xi) কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। ( xii) স্নায়ু উদ্দীপনা সংবহন করে। (xiii) ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোসোম সৃষ্টি করে যা শক্তি উৎপাদন করে। (xiv) গ্লাইকোক্যালিক্স কোষের চিহ্নিত (recognizer) হিসেবে কাজ করে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনে উল্লেখিত আ…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর