উদ্দীপকে শেষোক্ত বাক্যে উল্লিখিত “বেষ্টনী” র গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে কোষপ্রাচীরের কথা বলা হয়েছে । এর গঠন দেয়া হল: কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে (layers) বিভক্ত দেখা যায়। মধ্যপর্দা:মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ) (telophasc) পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্ল্যোগমোপ্লাস্ট (phragmoplast) এবং গলগি বডি থেকে আসা পেকটিন) জাতীয় ডেসিবলস্ (vesicles or droplets) মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। প্রাথমিক প্রাচীর :দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর (primary wall)। মধ্যপর্দার দু'পাশে সেলুলোজ (cellulose), হেমিসেলুলোজ (hemicellulose) এবং গ্লাইকোপ্রোটিন (glycoprotein) ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর (১-৩ µm পুরু) তৈরি হয়। এটিই প্রাথমিক প্রাচীর। সেকেন্ডারী প্রাচীর :কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। কোনো কোনো কোষে (যেমন-ট্রাকিড, ফাইবার ইত্যাদি) প্রাথমিক প্রাচীরের অন্ততলে আর একটি স্বর তৈরি হয়। এটি সাধারণত কোষের বৃদ্ধি পূর্ণাঙ্গ হবার পর ঘটে থাকে। এ স্তরটি অধিকতর পুরু (৫-১০jum)। এতে সাধারণত সেলুলোজ এবং লিগনিন জমা হয়। এটি সেকেন্ডারি প্রাচীর (secondary wall) বা তৃতীয় স্তর। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। সেকেন্ডারি প্রাচীর তিন স্তরবিশিষ্ট হয়। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে শেষোক্ত বাক্যে উল্লিখিত “বেষ্টনী” র গঠন বর্ণনা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর