উদ্দীপকের প্রথমোক্ত বাক্যে উল্লিখিত উপাদানটির জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকের প্রথমোক্ত বাক্যে উল্লিখিত প্রোটিন ও লিপিডযুক্ত স্থিতিস্থাপক সজীব উপাদানটি হলো প্লাজমামেমব্রেন। প্লাজমামেমব্রেনের জৈবিক গুরুত্ব অনেক। নিচে তা বিশ্লেষণ করা হলো— কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেন কোষীয় সকল বস্তুকে ঘিরে রাখে । বাইরের প্রতিকূল অবস্থা থেকে কোষকে রক্ষা করে। কোষঝিল্লি কোষের আকার নির্ধারণে ভূমিকা রাখে। এটি বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে। কোষের বাইরে থেকে ভেতরে এবং ভেতর থেকে বাইরে বিভিন্ন অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে এ কোষঝিল্লি। কোষের বিভিন্ন প্রকার অনুভূতি প্রেরণের উৎস হিসেবেও কাজ করে এ ঝিল্লি । কোষঝিল্লি স্বয়ংক্রিয়ভাবে' এর ক্ষত নিরাময়ে সক্ষম। মাইটোকন্ড্রিয়া, গলজি বড়ি, নিউক্লিয়ার পর্দার মতো কোষীয় অঙ্গাণু সৃষ্টিতে সাহায্য করে এ ঝিল্লি। সুতরাং কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেনের জৈবিক গুরুত্ব অপরিসীম।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের প্রথমোক্ত বাক্যে উল্লিখিত উপাদানটির জৈবিক গুরুত্ব বিশ্লেষ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর