উদ্দীপকের শেষে উল্লেখিত অংশটি প্রানীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষে লিখিত অংশটি দ্বারা ক্লোরোপ্লাস্টকে নির্দেশ করা হয়েছে। প্রাণিজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ক্লোরোপ্লাস্ট এক ধরনের সবুজ বর্ণের প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট লিপিড ও প্রোটিনের দ্বি-স্তর বিশিষ্ট পর্দার ভেতরে স্ট্রোমা নামক জলীয় মাধ্যমে অসংখ্য ফলে সদৃশ চাকতির সমন্বয়ে গঠিত এ চাকতির ভিতরে রয়েছে, ATP তৈরির যাবতীয় এনজাইম। এছাড়াও ফটোসিন্থেটিক ইউনিটে রয়েছে ক্লোরোফিল-এ, ক্লোরোফিল-বি, ক্যারেটিন এবং জ্যান্থোফিল। ক্লোরোপ্লাস্ট এর প্রধান কাজ হল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO2 ও পানির সাহায্যে শর্করা উৎপন্ন করা। এজন্য সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত কাজও করে থাকে ক্লোরোপ্লাস্ট। যেকোনো সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির জন্য এ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা উৎপন্ন করার সময় O2 উৎপন্ন করে। O2 ছাড়া কোন জীব বেঁচে থাকতে পারে না। যেহেতু, এ প্রক্রিয়াগুলোর সাথে ক্লোরোপ্লাস প্রত্যক্ষভাবে জড়িত তাই জীবের অস্তিত্ব রক্ষায় এ কোষীয় অঙ্গাণুটি অপরিহার্য। আর এভাবেই ক্লোরোপ্লাস্ট জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের শেষে উল্লেখিত অংশটি প্রানীজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গু…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর