উদ্দীপকে প্রথমে যে অঙ্গাণুটিকে নির্দেশ করা হয়েছে তার গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথমে যে অঙ্গাণুটিকে নির্দেশ করা হয়েছে তা হলো গলজি বস্তু। গলজি বস্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়ার মেমব্রেন থেকে উৎপন্ন হয়। নিচে গলজি বস্তুর গঠন বর্ণনা * করা হলো- গলজি বস্তু তিন ধরনের গঠন সমন্বয়ে গঠিত। যথা- ১. সিস্টারনি, ২. ভ্যাকুওল ও ৩. ভেসিকল। ১. সিস্টারনি: এরা পাতলা ঝিল্লিবেষ্টিত লম্বা, চ্যাপ্টা ও রসে পূর্ণ চৌবাচ্চা আকৃতির বা সরু নালিকাসদৃশ অংশ। এগুলো সংখ্যায় ২ – ২০টি হয় এবং পরস্পর সমান্তরালভাবে এবং কিছুটা বাঁকানো অবস্থায় থাকে। সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হয়। ২. ভ্যাকুওল বা বড় গহ্বর: সিস্টারনির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার বৃহৎ থলির মতো অংশকে ভ্যাকুওল বলে। সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুওলের সৃষ্টি করে। এগুলো দানাদার পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এদের ব্যাস প্রায় 60° A – 200° A। ৩. ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর: সিস্টারনি পরিধির দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির মতো বস্তুগুলো দেখা যায়, তাকে ভেসিকল বলে। এগুলো পৃথক পৃথক বা দলবদ্ধ থাকতে পারে এবং মসৃণ বা অমসৃণ আবরণী বিশিষ্ট হতে পারে। এদের ব্যাস প্রায় 30°-40° A ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে যে অঙ্গাণুটিকে নির্দেশ করা হয়েছে তার গঠন বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর