উদ্দীপকের 'M [গণিত] দ্বারা নির্দেশিত অঙ্গানুর গঠন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'M [গণিত] অঙ্গাণুটি হলো রাইবোসোম। নিচে রাইবোসোমের গঠন বর্ণনা করা হলো- প্রোটিন ও RNA দ্বারা গঠিত ঝিল্লিবিহীন যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোসোম বলে। একে "প্রোটিন ফ্যাক্টরি” বা “প্রোটিন সংশ্লেষণের কারখানা” বলা হয়। রাইবোসোম আদিকোষের DNA (আদি ক্রোমোসোম) থেকে এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়। সকল সজীব কোষে রাইবোসোম থাকে। রাইবোসোম সাধারণত গোল বা বৃত্তাকার বা উপবৃত্তাকার, পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা পর্দাবিহীন এবং অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হয়। প্রতিটি কার্যকর রাইবোসোম দুটি অসম উপ-একক বা সাব-ইউনিট নিয়ে গঠিত। সাধারণত বড় উপ-এককটি গোলাকার ও ছোট উপ-এককটি ডিম্বাকার হয়। ছোট উপ-এককটি বড় উপ-এককের উপরে অবস্থান করে। এদের ব্যাস ১৫০ [গণিত] – ২৬০ [গণিত] পর্যন্ত হতে পারে। অনেকগুলো রাইবোসোম -একটি সূক্ষ্ম mRNA সূত্রের সহায়তায় সংযুক্ত থাকলে তাকে পলিজোম বা পলিরাইবোসোম বলে। কোষভেদে রাইবোসোম দুই ধরনের হয়। যথা- 70 S হচ্ছে আদিকোষে (যার উপ-একক হলো 50 S ও 30 S) এবং 80 S হলো প্রকৃতকোষে (যার উপ-একক হলো 60 S ও 40 S)। 'রাইবোসোমের প্রধান উপাদান হচ্ছে RNA ও প্রোটিন। এছাড়া অল্প পরিমাণে বিভিন্ন ধাতব আয়ন, যেমন- Mg++, Ca++ ও Mn++ থাকে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'M দ্বারা নির্দেশিত অঙ্গানুর গঠন বর্ণনা কর।
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর