উদ্দীপকের N এর মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'N [গণিত] দ্বারা লাইসোসোমকে বুঝানো হয়েছে। লাইসোসোমকে কোষের আত্মঘাতি বা সুইসাইডাল স্কোয়াড বলা সত্ত্বেও একে কোষের প্রয়োজনীয় অঙ্গাণুও বলা হয়ে থাকে। নিচে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো- লাইসোসোম পরিপাকে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে অর্থাৎ তীব্র খাদ্যাভাবের সময় বা ক্ষতিগ্রস্ত অবস্থায় লাইসোসোমের এনজাইম মুক্ত হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে দেয়। এ কাজকে অটোফ্যাগী বা স্বগ্রাস বলে। এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস। এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া সত্ত্বেও এটি কোষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গাণু। যেমন- ১. লাইসোসোম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ২. বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। ৩. কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে। বীজের অঙ্কুরোদগমেও সাহায্য করে। ৪. শুক্রাণুর লাইসোসোম স্পার্মলাইসিন এনজাইম নিঃসৃত করে ডিম্বাণুর প্রাচীরের বিগলন ঘটিয়ে শুক্রাণুর প্রবেশ পথ সৃষ্টি করে। ৫. রূপান্তরকালে লাইসোসোম নিঃসৃত এনজাইম দেহের অংশবিশেষ (যেমন- ব্যাঙাচির লেজ, ফুলকা ইত্যাদি অবলুপ্তির সময়) অবলুপ্তিতে অংশ নেয়। ৬. লাইসোসোম কেরাটিন সৃষ্টিতে সাহায্য করে। ৭. শ্বেত কণিকায় লাইসোসোম দেহের প্রতিরক্ষায় সাহায্য করে। ৮. তরুণাস্থি থেকে অস্থি গঠনের সময় লাইসোসোম নিঃসৃত এনজাইম বিশেষ ভূমিকা রাখে। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায় যে, লাইসোসোম আত্মঘাতী থলিকা হওয়া স্বত্ত্বেও কোষের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে তাই একে প্রয়োজনীয় অঙ্গাণু বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের N এর মন্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক

Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর