উদ্দীপকের 'K [গণিত] এবং 'L [গণিত] এর শারীবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দিপকের 'K [গণিত] এবং 'L [গণিত] অঙ্গাণু হচ্ছে যথাক্রমে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড । এদের শারিরবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার কাজ। এছাড়াও শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম, কো-এনজাইম প্রভৃতি ধারণ করে, শ্বসনের বিভিন্ন পর্যায় যেমন- ক্রেবস্ চক্র, ইলেক্ট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করাও মাইটোকন্ড্রিয়ার কাজ। এছাড়াও এটি নিজস্ব DNA, RNA উৎপন্ন করে এবং বংশগতিতে ভূমিকা রাখে , প্রোটিন সংশ্লেষন ও স্নেহ বিপাকে সাহায্য করা। এরা Ca, K প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম।) শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। অপরপ্রান্তে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। এছাড়াও ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে জৈবিকশক্তিতে রূপান্তর করে এবং বায়ুর CO, কে কোয়ান্টোসোমে সংবন্ধন করে। ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করে ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করে , ফটোরেসপিরেশন করে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা। এছাড়াও, বহিঃগঠন রক্ষণাত্মক এবং অভ্যন্তরে কাঁচামাল পাঠানো এবং অভ্যন্তর থেকে উৎপাদিত দ্রব্য বাইরে পাঠানো নিয়ন্ত্রণ করাও ক্লোরোপ্লাস্টের অন্যতম কাজ। আমরা জানি, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্টে উদ্ভিদ দেহের যে শর্করা (গ্লুকোজ) জমা হয়, তা উদ্ভিদ সরাসরি গ্রহণ করতে পারেনা। এই গ্লুকোজ হতে শক্তি উৎপাদনের জন্য বিপাক ক্রিয়ার প্রয়োজন হয়। এই গ্লুকোজকে পরবর্তীতে শক্তিতে রূপান্তরের কাজটি করে থাকে মাইটোকন্ড্রিয়া। শ্বসনের প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হলেও পরবর্তী ধাপগুলোঃ ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সংঘঠিত হয় মাইটকন্ড্রিয়ায়। সুতরাং একথা স্পষ্ট যে, শক্তি উৎপাদন ও শারীর বৃত্তীয় কাজের জন্য ক্লোরোপ্লাস্ট এবং মাইটকন্ড্রিয়া একটি অপরটিকে ছাড়া অচল।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'K এবং 'L এর শারীবৃত্তীয় কাজ পরস্পর নির্ভরশীল বিশ্লেষণ…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর