প্রক্রিয়া-১ ও প্রক্রিয়া-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রক্রিয়া-১ এবং প্রক্রিয়া-২ হচ্ছে যথাক্রমে সবাত শ্বসন এবং অবাত শ্বসন। যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল রিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে। যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকে অবাত শ্বসন বলে। এদের তুলনামূলক নিম্নরূপ: ১. অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিডের সবাত জারণ ঘটে। অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিডের অবাত জারণ ঘটে। ২. সবাত শ্বসন এ নির্গত CO2 এর পরিমাণ বেশি। অবাত শ্বসন এ নির্গত CO2 এর পরিমাণ কম। ৩. সবাত শ্বসন পানি উৎপন্ন হয়। অবাত শ্বসন এ পানি উৎপন্ন হয় না। ৪. সবাত শ্বসন এ অ্যালকোহল কিংবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না। অবাত শ্বসন এ অ্যালকোহল কিংবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ৫. সবাত শ্বসন এ কেবল উঁচুস্তরের উদ্ভিদে ঘটে। অবাত শ্বসন কেবল ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতিতে ঘটে। ৬. সবাত শ্বসন এ নির্গত শক্তির পরিমাণ বেশি, প্রায় ৬৭৩ কিলোক্যালরি। অবাত শ্বসন এ নির্গত শক্তির পরিমাণ কম, মাত্র ২৪ কিলোক্যালরি। ৭. সবাত শ্বসন এ ৩৬টি ATP উৎপন্ন হয়। অবাত শ্বসন এ মাত্র ২টি ATP উৎপন্ন হয়। ৮. সবাত শ্বসন এ বিক্রিয়াগুলি আংশিক সাইটোপ্লাজমে ও আংশিক মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। অবাত শ্বসন এ সমস্ত বিক্রিয়া সাইটোপ্লাজমে সংঘটিত হয়। ৯. শিল্পক্ষেত্রে সবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যবহৃত হয় না। অ্যালকোহল ও জৈব অ্যাসিড উৎপন্ন শিল্পে অবাত শ্বসন প্রক্রিয়াটি ব্যবহৃত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
প্রক্রিয়া-১ ও প্রক্রিয়া-২ এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর