চিত্র 'P [গণিত] এর ক্ষেত্রে 'D [গণিত] এর ওপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করো।
উত্তর: উদ্দীপকের P হলো ক্রোমোসোম।D হলো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুযায়ী ক্রোমোসোম চার আকৃতির হয়।যথা- (i) মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম : যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার মাঝখানে অবস্থিত তাকে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি ইংরেজি 'V [গণিত] অক্ষরের মতো দেখায়। Solanum nigrum এর সবকটি ক্রোমোসোমই মধ্যকেন্দ্রিক। (ii) উপ-মধ্যকেন্দ্রিক বা সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম : যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি মধ্যখান থেকে এক পাশে অবস্থিত তাকে উপ-মধ্যকেন্দ্রিক বা সাব-মেটাসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি 'L [গণিত] অক্ষরের মতো দেখায়। । (iii) উপ-প্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম : যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি কোনো এক প্রান্তের কাছাকাছি অবস্থিত তাকে উপ-প্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি 'J [গণিত] অক্ষরের মতো দেখায়। (iv) প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম : যে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটি একেবারে প্রান্তভাগে অবস্থিত তাকে প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোসোম বলে। অ্যানাফেজ পর্যায়ে এর আকৃতি অনেকটা ইংরেজি 'I [গণিত] অক্ষরের মতো বা একটি দণ্ডের মতো দেখায়। উদ্ভিদে সাধারণত প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোম থাকে না। মানুষের টেলোসেন্ট্রিক ক্রোমোসোম নেই।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
চিত্র 'P এর ক্ষেত্রে 'D এর ওপর ভিত্তি করে শ্রেণিবিন্যাস করো।
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর