উদ্দীপকে উল্লিখিত গঠন 'A [গণিত] জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের A গঠনটি হলো DNA. DNA ক্রোমোজমের মূল গাঠনিক উপাদান। ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড অর্থাৎ DNA একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। সকল জীবের ডিএনএ জিনোম থাকে। DNA কে বংশগতির ধারক ও বাহক বলা হয় । এছাড়াও অনেক গুরুত্বপূর্ন কাজ DNA করে থাকে যেমন- ১। DNA ক্রোমোসোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ২। এটি বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। ৩। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ৪। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরম্পরায় স্থানান্তর করে। ৫। জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। ৬। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ৭। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে । ৮। জীবকোষের জৈবিক সংকেত প্রেরক হলো DNA। ৯। DNA-রেপ্লিকেশন বা প্রতিলিপন প্রক্রিয়া জীবের জাতিসত্ত্বা অটুট রাখে এবং প্রজাতি শনাক্তকরণে DNA ভূমিকা রাখে । সুতরাং বলা যায়, জীবের অস্তিত্ব রক্ষায় DNA এর ভূমিকা অপরিসীম ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গঠন 'A জীবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতি সজীব বর্নধার বস্তুগুলোই হলো প্লাস্টিড। প্লাস্টিড সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। নিচে প্লাস্টিডের চিত্র দেয়া হলো-উত্তর