উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন লেখ ।
উত্তর: উদ্দীপকের প্রথম অঙ্গানুটি না থাকলে সবাত শ্বসন হতো না, সুতরাং অঙ্গানুটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার গঠন নিচে ব্যাখ্যা করা হলো - ১. আবরণী : মাইটোকন্ড্রিয়ার দুইটি আবরণ আছে । এগুলো লিপোপ্রোটিন বাইলেয়ারের নিয়ে গঠিত। ২. প্রকোষ্ঠ : দুই মেমব্রেনের মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় প্রকোষ্ঠ বা আন্তঃমেমব্রেন ফাঁক এবং ভেতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চলকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ।এখানে জেলির মতো ঘন বস্তু থাকে এদের ম্যাট্রিক্স বলে। ৩. ক্রিস্টি বা প্রবর্ধক : ভেতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে প্রবর্ধক সৃষ্টি করে,এগুলোকে ক্রিষ্টি বলে । ৪. অক্সিসোম: মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণীর অন্তর্গাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে। এদের অক্সিসোম বলে। ৫. ATP-Synthases ও ETC : ক্রিস্টিতে স্থানে স্থানে ATP-Synthases নামক গোলাকার বস্তু আছে। এতে ATP সংশ্লেষিত হয়। ৬. বৃত্তাকার DNA ও রাইবোসোম : মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার DNA এবং 70 S রাইবোসোম রয়েছে। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন লেখ ।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর