উদ্দীপকে উল্লিখিত 'খ' চিত্র গঠন ও কাজ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' চিত্রটি হচ্ছে RNA বা রাইবো নিউক্লিক অ্যাসিড। যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদানরূপে রাইবোজ সুগার এবং অন্যতম বেস হিসেবে ইউরাসিল থাকে, তাকে রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। রাইবোনিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে RNA বলা হয়। RNA এর গঠন এবং কাজ : RNA একটি একসূত্রক নিউক্লিক অ্যাসিড। এটি রাইবোজ সুগার, চার ধরনের নাইট্রোজেনযুক্ত বেগ এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। চার ধরনের নাইট্রোজেনযুক্ত বেসের মধ্যে রয়েছে- দুধরনের পাইরিমিডিন ও দুধরনের পিউজিন। পাইরিমিডন বেস হচ্ছে সাইটোসিন ও ইউরাসিল এবং পিউরিন বেস হলো অ্যাডেনিন ও গুয়ানিন (উল্লেখ্য যে DNA এর মধ্যে উক্ত ৪ ধরনের বেস- এর মধ্যে ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকে)। RNA একসূত্রক হলেও মাঝেমধ্যে নানারকম ভাঁজ সৃষ্টি করে দ্বিসূত্রক গড়নের মতো রূপ নেয়। ফাঁক হওয়া জায়গায় বেস-জোড়েরও সৃষ্টি হয়। RNA সূত্রের দৈর্ঘ্য নির্ভর করে নিউক্লিওটাইডের সংখ্যার উপর। ক্ষুদ্রতম RNA সূত্রে ২২টি (মাইক্রো RNA বা miRNA) এবং একটি বড় অনুতে ১০ হাজার নিউক্লিওটাইড (mRNA) থাকতে পারে। ১) RNA প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ। ২) tRNA অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করে। ৩) mRNA DNA হতে বার্তা বহন করে রাইবোসোমে পৌঁছায়। ৪) rRNA রাইবোনিউক্লিয়োপ্রাটিন গঠন করে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' চিত্র গঠন ও কাজ বর্ণনা করো।
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর