উদ্দিপকের উল্লিখিত 'ক' চিত্রটির 'M [গণিত] এবং 'N [গণিত] এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে জীব দেহর কোষীয় পার্থক্য রয়েছে-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-'ক' দ্বারা নিউক্লিয়াসকে এবং 'M [গণিত] ও 'N [গণিত] দ্বারা যথাক্রমে নিউক্লিয়াসের মেমব্রেন এবং নিউক্লিওলাসকে নির্দেশ করা হয়েছে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে জীবকোষকে দু'ভাগে ভাগ করা হয়, যথা- আদিকোষ এবং প্রকৃতকোষ। নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- ১. যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিওজালক থাকে না তাদেরকে আদিকোষ বলে। অন্যদিকে, যেসব কোষে সুগঠিত নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও নিউক্লিওজালক থাকে তাদেরকে প্রকৃতকোষ বলে। ২. আদিকোষে কোনো আবরণীবেষ্টিত অঙ্গাণু যেমন- মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম ইত্যাদি থাকে না। কিন্তু প্রকৃতকোষে এসব অঙ্গাণু উপস্থিত। ৩. আদিকোষের নিউক্লিয়াসে শুধু একটিমাত্র ক্রোমাটিন বডি বা বৃত্তাকার এবং প্রান্তহীন DNA থাকে, কোনো ক্রোমোসোম গঠিত হয় না। অন্যদিকে প্রকৃতকোষের ক্রোমোসোম লম্বা, একাধিক ও দুই প্রান্তবিশিষ্ট এবং DNA সূত্রাকার। ৪. আদিকোষে অ্যামাইটোসিস বা দ্বি-বিভাজন কোষ বিভাজন দেখা যায় । কিন্তু প্রকৃতকোষে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজন দেখা যায় ৷ ৫. ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদি আদিকোষের উদাহরণ । অন্যদিকে উন্নত সব ধরনের উদ্ভিদকোষ ও সকল প্রাণিকোষ প্রকৃতকোষের উদাহরণ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দিপকের উল্লিখিত 'ক' চিত্রটির 'M এবং 'N এর উপস্থিতি ও অনুপস্থিত…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর