উদ্দীপকের 'Z [গণিত] এর গঠন লিখ।
উত্তর: উদ্দীপকের 'Z [গণিত] ট্রান্সলেশন প্রক্রিয়া। (i) mRNA যা DNA থেকে জেনেটিক কোড বহন করে নিয়ে আসে। এটি প্রটিন সংশ্লেষণের ছাঁচরূপে ব্যবহার করা হয়। (ii) tRNA যা সুনির্দিষ্ট অ্যামিনো এসিড বহন করে আনে। প্রতিটি অ্যামিনো এসিডের জন্য কমপক্ষে একটি tRNA থাকে। tRNA অণু খুবই ছোট। ৭৫-৮০ টি নিউক্লিয়োটাইড থাকে। tRNA - এর ৩ প্রান্তে অ্যামিনো-অ্যাসিড সংযুক্তির জন্য কোডন থাকে এবং মাঝামাঝি অবস্থায় বিপরীত দিকে mRNA -এর সাথে সংযুক্তির জন্য ৩ বেস এর একটি অ্যান্টিকোডন থাকে। (iii) অ্যামিনো এসিড সাধারণত বিশ প্রকার। বিশ প্রকার অ্যামিনো-অ্যাসিডের জন্য ৬১ প্রকার কোডন থাকে। (iv) রাইবোজোমঃ রাইবোজোম হল tRNA বসার মঞ্চ। প্রতিটি রাইবোজোম tRNA বসার জন্য দুটি স্থান থাকে, A -স্থান এবং P -স্থান। একটি রাইবোজোম যে কোনো mRNA -র সাথে এবং সকল tRNA এর সাথে সংযুক্ত হতে পারে। (v) অ্যাক্টিভেটিং এনজাইমঃ এদেরকে সাধারণত অ্যামিনো-অ্যাসিড সিন্থেটেজ (Aminoacyl-tRNA Synthetases) বলে। প্রতিটি এনজাইমে তিনটি কার্যকরী সাইট থাকে; একটি নির্দিষ্ট অ্যামিনো-অ্যাসিডের জন্য,একটি ATP এর জন্য এবং একটি নির্দিষ্ট tRNA এর জন্য। এনজাইম প্রথমে অ্যামিনো-অ্যাসিড (AA) ও ATP এর সাথে ক্রিয়া করে AA-AMP bond তৈরি করে এবং পাইরুফসফেট বের হয়ে যায়। এরপর এটি tRNA এর সাথে যুক্ত হয়। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড সৃষ্টির শক্তি এ পর্যায় থেকেই আসে। এনজাইমে tRNA -এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির পর AMP বের হয়ে যায় এবং পরে এনজাইম মুক্ত হয়।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের 'Z এর গঠন লিখ।
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর