"বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক”- আপেক্ষিক আর্দ্রতার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: আমাদের স্বাচ্ছন্দ্যবোধ অনেকাংশে আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভরশীল। আমাদের শরীর থেকে প্রতিনিয়ত ঘাম বের হয়। এ ঘাম শুকানোর হার নির্ভর করে বায়ুর জলীয়বাষ্প তথা আপেক্ষিক আর্দ্রতার ওপর। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পায়ন বেশি হয়। শরীরের ঘাম বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় সুপ্ততাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে, ফলে শরীর কিছু তাপ হারায় এবং আমরা ঠান্ডা অনুভব করি। কিন্তু যদি বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হয় অর্থাৎ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় তবে শরীরের ঘাম কম শুকায় এবং আমরা অস্বস্তিবোধ করি। বর্ষাকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে আমাদের অস্বস্তিবোধ হয়। পক্ষান্তরে শীতকালে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ কম থাকে বলে আপেক্ষিক আর্দ্রতার মানও কম থাকে। আর আপেক্ষিক আর্দ্রতা কম থাকার কারণে বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক।
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · সৃজনশীল
"বর্ষাকাল অপেক্ষা শীতকাল আরামদায়ক”- আপেক্ষিক আর্দ্রতার আলোকে ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর