মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন?
উত্তর: নদী-নালা, খালবিল, সাগর-সমুদ্র, জলাশয় ইত্যাদি সমস্ত জলাশয়ের পানিতে সব সময় বাষ্পায়নের ফলে জলীয় বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠের সংলগ্ন বাতাস গরম থাকে এবং জলীয় বাষ্প অসম্পৃক্ত থাকে। মেঘহীন রাত্রিতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয় এবং পরিশেষে একটি তাপমাত্রায় উপনীত হয় যখন বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশির জমে। তবে, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠাণ্ডা হতে পারে না, কারণ মেঘ তাপবিরোধী পদার্থ বা রেডিয়েশনের কারণে তাপ পরিবাহিত হতে পারে না। ফলে ভূপৃষ্ঠ ঠাণ্ডা হয় না এবং শিশির জমে না।
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · সৃজনশীল
মেঘলা রাত অপেক্ষা মেঘহীন রাতে বেশি শিশির জমে কেন?
উত্তর