শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? বিশ্লেষণপূর্বক মতামত দাও।

উত্তর: 'গ' অংশ থেকে পাই, ১ম ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক, [গণিত] . পরিবর্তিত কৌণিক কম্পাঙ্ক, [গণিত] . ১ম ক্ষেত্রে জড়তার ভ্রামক = [গণিত] পরিবর্তিত জড়তার ভ্রামক, [গণিত] সুতরাং ১ম ক্ষেত্রে কৌণিক গতিশক্তি, [গণিত] এবং পরিবর্তিত কৌণিক গতিশক্তি, [গণিত] অতএব, নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ নয় বরং 1.5 গুণ হবে।

HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল

উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কি? বিশ…

উদ্দীপক

60 kg ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। তিনি একটি সংগীত এর সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন।

Barisal · 2017

উত্তর

একটি বস্তুর সমগ্র ভরকে যদি এমন একটি বিন্দুতে পুঞ্জীভূত কল্পনা করা যায়, যেন একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুটির ঘূর্ণন জড়তা বা জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন না হয়, তখন ঐ অক্ষ হতে উক্ত বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে।

উত্তর

কোন সিস্টেমে বাইরে থেকে কোন টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগের (L) কোন পরিবর্তন হয় না। নিজ অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোন ব্যক্তি তার হাত বা পা প্রসারিত করলে তার জড়তার ভ্রামক বেড়ে যায়, কিন্তু এতে কোন টর্ক বা ঘূর্ণন পরিবর্তনকারী বল প্রযুক্ত হয় না। তাই কৌণিক ভরবেগের কোন পরিবর্তন হয় না। একইভাবে ব্যক্তি যদি তার অঙ্গপ্রত্যঙ্গকে অক্ষের দিকে চাপিয়ে আনার চেষ্টা করে, তবে তার জড়তার ভ্রামক কমে যায় এবং কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রানুযায়ী তার কৌণিক বেগ বৃদ্ধি পায়। L=Iω\mathrm{L}=\mathrm{I} \omega সূত্রানুসারে I এর মান অর্ধেক (I2)\left(\frac{I}{2}\right) হলে L\mathrm{L} অপরিবর্তিত রাখার জন্য L=Iω=(I2)\mathrm{L}=\mathrm{I} \omega=\left(\frac{\mathrm{I}}{2}\right) (2ω)(2 \omega) হবে। অর্থাৎ কৌণিক ভরবেগের মান দ্বিগুণ হয়ে যাবে।

উত্তর

দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, n1=20n_1=20 দ্বিতীয় ক্ষেত্রে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, n2=30n_2=30 ধরা যাক, ১ম ক্রেত্রে নৃত্যশিল্পীর জড়তার ভ্রামক I1I_1 এবং কৌণিক বেগ ω1\omega_1 এবং দ্বিতীয় ক্ষেত্রে জড়তার ভ্রামক I2I_2 এবং কৌণিক বেগ ω2\omega_2 ω1=2πn160=2π×2060=23πrad/sec\omega_1=\frac{2 \pi n_1}{60}=\frac{2 \pi \times 20}{60}=\frac{2}{3} \pi \mathrm{rad} / \mathrm{\sec}. এবং ω2=2πn260=2π×3060=πrad/sec\omega_2=\frac{2 \pi n_2}{60}=\frac{2 \pi \times 30}{60}=\pi \mathrm{rad} / \mathrm{\sec}. আবার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রানুসারে, I1ω1=I2ω2I_1 \omega_1=I_2 \omega_2 I2=ω1ω2I1=23ππI1=23I1\therefore I_2=\frac{\omega_1}{\omega_2} I_1=\frac{\frac{2}{3} \pi}{\pi} I_1=\frac{2}{3} I_1 সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে জড়তার ভ্রামক প্রথম ক্ষেত্রের 23\frac{2}{3} গুণ হবে। (Ans.)

উত্তর

'গ' অংশ থেকে পাই, ১ম ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক, ω1=23πrad/sec\omega_1=\frac{2}{3} \pi \mathrm{rad} / \mathrm{\sec}. পরিবর্তিত কৌণিক কম্পাঙ্ক, ω2=πrad/sec\omega_2=\pi \mathrm{rad} / \mathrm{\sec}. ১ম ক্ষেত্রে জড়তার ভ্রামক = I1I_1 পরিবর্তিত জড়তার ভ্রামক, I2=23I1I_2=\frac{2}{3} I_1 সুতরাং ১ম ক্ষেত্রে কৌণিক গতিশক্তি, E1=12I1ω12E_1=\frac{1}{2} I_1 \omega_1^2 এবং পরিবর্তিত কৌণিক গতিশক্তি, E2=12I2ω22E_2=\frac{1}{2} I_2 \omega_2^2 E2E1=12I2ω2212I1ω12=23I1×π2I1×49π2=23×94=32=1.5\therefore \frac{E_2}{E_1}=\frac{\frac{1}{2} I_2 \omega_2^2}{\frac{1}{2} I_1 \omega_1^2}=\frac{\frac{2}{3} I_1 \times \pi^2}{I_1 \times \frac{4}{9} \pi^2}=\frac{2}{3} \times \frac{9}{4}=\frac{3}{2}=1.5 E2=1.5E1\therefore E_2=1.5 E_1 অতএব, নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ নয় বরং 1.5 গুণ হবে।
HSCPhysics 1st PaperChapter 4: নিউটনীয় বলবিদ্যা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.একটি পেরেক একটি আনুভূমিক কাঠের উপর খাড়া ভাবে রাখা আছে। 1 kg ভরের একটি হাতুড়ী দ্বারা 4 m/sec\sec বেগে পেরেকটিকে নিচের দিকে আঘাত করা হলো। পেরেকটি যদি কাঠের মধ্যে 0.015 m প্রবেশ করে, তবে কাঠের গড় প্রতিবন্ধক বল বের কর?

  • 543.13 N
  • 523.33 N
  • 523.13 N
  • 453.13 N

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একইভূত করেন?

  • বিশ্বজনীন মহাকর্ষ ও তড়িৎ চৌম্বক বল
  • দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল
  • তড়িৎ চৌম্বক বল ও সবল নিউক্লিয় বল
  • তড়িৎ চৌম্বক বল ও দূর্বল নিউক্লিয় বল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি?

  • θ=dω\theta=\mathrm{d} \omega
  • v=ωr\mathrm{v}=\omega \mathrm{r}
  • ω=dθ\omega=\mathrm{d} \theta
  • ω=rθ\omega=\mathrm{r} \theta

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পথের ঘর্ষণ বল 10 N হলে, 2 kg ভরের একটি বস্তুকে 10 ms210 \mathrm{~ms}^{-2} ত্বরণে গতিশীল করতে কত বল দরকার?

  • 30 N
  • 35 N
  • 40 N
  • 25 N

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-

ঢাকা বোর্ড

  • লিফটি সমবেগে উপরে উঠে
  • লিফটি সমবেগে নিচে নামে
  • লিফটি 'gg^{\prime} ত্বরণে উপরে উঠে
  • লিফটি 'gg^{\prime} ত্বরণে নীচে নামে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.M ভরের একটি বস্তু ধ্রুব বেগে X-অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ-

  • শূন্য
  • ধ্রুব থাকে
  • বেড়ে যায়
  • কমে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?

  • 30 N
  • 20 N
  • 18 N
  • None

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমআয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে-

ঢাকা বোর্ড

  • লৌহ গোলকের গতিশক্তি বেশি
  • টেনিস বলের গতিশক্তি বেশি
  • উভয়ের গতিশক্তি সমান
  • গতিশক্তির উপর ভরবেগের প্রভাব নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুটি বল সাম্য অবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে?

  • বল দুটির মান সমান এবং তাদের বিপরীতমুখী হতে হবে
  • বল দুটিকে দুটি সরলরেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে
  • বল দুটির মান সমান এবং তাদের সমমুখী হতে হবে
  • বল দুটির লব্ধি 1এর অধিক হতে হবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1\mathrm{m}_{1}m2\mathrm{m}_{2} ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1\mathrm{v}_{1}v2\mathrm{v}_{2} বেগে বিপরীত দিকে চলমান। v1v2\frac{\mathrm{v}_{1}}{\mathrm{v}_{2}} এর অনুপাত কত?

  • m1m2\frac{m_{1}}{m_{2}}
  • m1m2-\frac{m_{1}}{m_{2}}
  • m2 m1\frac{\mathrm{m}_{2}}{\mathrm{~m}_{1}}
  • m2 m1\sqrt{\frac{\mathrm{m}_{2}}{\mathrm{~m}_{1}}}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর-

  • ভর ও ঘূর্ণন অক্ষের উপর
  • আয়তনের উপর
  • কৌণিক বেগের উপর
  • ঋণাত্মক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একক বলের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?

বরিশাল বোর্ড

  • বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে
  • একক ভরের বস্তুর উপর যে কোনো ত্বরণ সৃষ্টি করে
  • বস্তুর উপর যে কোনো ত্বরণ সৃষ্টি করে
  • একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

একটি পেরেক একটি আনুভূমিক কাঠের উপর খাড়া ভাবে রাখা আছে। 1 kg ভরের একটি হাতুড়ী দ্বপ্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একইভূত করেন?রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি?পথের ঘর্ষণ বল 10 N হলে, 2 kg ভরের একটি বস্তুকে [গণিত] ত্বরণে গতিশীল করতে কত বল দএকজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-M ভরের একটি বস্তু ধ্রুব বেগে X-অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দুর সাপেক্ষে এর একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডেসমআয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে-দুটি বল সাম্য অবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে?স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে [গণিত] ও [গণিত] ভরের দুইটি বস্তুতে পকোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর-একক বলের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।