সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা একই থাকে না- ব্যাখ্যা কর।
উত্তর: আমরা জানি, কেপলারের ৩য় সূত্রানুসারে কোন গ্রহের পর্যায়কালের বর্গ, সূর্য এবং ঐ গ্রহের মধ্যবর্তী দূরত্বের ঘনফলের সমানুপাতিক। [গণিত] সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব R কমে গেলে উপরোক্ত সূত্রানুসারে পর্যায়কাল ও কমে যাবে। কিন্তু, পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে 1 দিন বা 24 ঘণ্টা লাগে যা পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভরশীল নয়। [চিত্র] যেহেতু, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়ায় পর্যায়কাল কমে গিয়েছে কিন্তু নিজ অক্ষে আবর্তনকাল অপরিবর্তিত আছে, তাই বলা যায়, সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা একই থাকবে না।
HSC Physics 1st Paper Chapter 6: মহাকর্ষ ও অভিকর্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 6: মহাকর্ষ ও অভিকর্ষ · সৃজনশীল
সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা একই থাক…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
যেহেতু, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব কমে যাওয়ায় পর্যায়কাল কমে গিয়েছে কিন্তু নিজ অক্ষে আবর্তনকাল অপরিবর্তিত আছে, তাই বলা যায়, সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কমে গেলে বছরে দিনের সংখ্যা একই থাকবে না।উত্তর
উত্তর