এখানে,
"গ" নং হতে পাই, কৃত্রিম উপগ্রহের বেগ, v = 3515.31 m s-¹
পৃথিবীর ব্যাসার্ধ, R = 6.4 × 106 m
উপগ্রহের উচ্চতা, h = 2.6 x 107 m
পর্যায় কাল, T = ?
আমরা জানি,
\begin{aligned} \mathrm{T} & =\frac{2 \pi(\mathrm{R}+\mathrm{h})}{\mathrm{v}} \\ & =\frac{2 \times 3.1416\left(6.4 \times 10^6 \mathrm{~m}+2.6 \times 10^7 \mathrm{~m}\right)}{3515.31 \mathrm{~m} \mathrm{~s}^{-1} \\ & =57911.16 \mathrm{~s} \\ & =\frac{57911.16}{3600} \mathrm{~h} \\ & =16.0864 \mathrm{~h}\end{aligned}
পৃথিবী যে অভিমুখে নিজ অক্ষের চারদিকে আবর্তন করে, উপগ্রহটিও সেই অভিমুখে অর্থাৎ, পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এবং ওই কক্ষপথের উচ্চতা যদি এমন হয় যে, উপগ্রহটির আবর্তনকাল পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনকালের সমান অর্থাৎ 24 h হয় তাহলে পৃথিবী থেকে দেখলে ওই উপগ্রহটি নিরক্ষ রেখার ওপরে একটি নির্দিষ্ট স্থানে স্থির আছে বলে মনে হয়। এরূপ উপগ্রহকে ভূস্থির উপগ্রহ বলে। কিন্তু উদ্দীপকের কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 16.0864 h তাই সব সময় ঢাকার উপর দেখা যাবে না।