উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহের ন্যায় আচরণ করে কী? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর: 'গ' হতে পাই, উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল 23.96 hr বা, প্রায় 24 hr. এবং এটি নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমরা জানি, ভূ-স্থির উপগ্রহের পর্যায়কাল 24 hr, যা পৃথিবীর আহ্নিক গতির পর্যায়কাল (24 hr) এর সমান। আবার, এরূপ উপগ্রহের কক্ষপথ পৃথিবীর নিরক্ষীয় তলে অবস্থান করে। নিরক্ষরেখা থেকে ভূ-স্থির উপগ্রহের কক্ষের উচ্চতা প্রায় 36000km এরূপ উপগ্রহ পৃথিবীর ঘূর্ণনের অনুরূপ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে এবং উপগ্রহের উচ্চতা ও বেগ কোনোটিই এর ভরের ওপর নির্ভর করে না । সুতরাং, উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহ হতে পারে, যদি এটি পৃথিবীর আহ্নিক গতির অনুরূপ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, যে বিষয়ে উদ্দীপকে উল্লেখ নেই।
HSC Physics 1st Paper Chapter 6: মহাকর্ষ ও অভিকর্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 6: মহাকর্ষ ও অভিকর্ষ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উপগ্রহটি একটি ভূ-স্থির উপগ্রহের ন্যায় আচরণ করে ক…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর