শেয়ারFacebookWhatsApp

কেন্দ্রমুখী বল কাকে বলে?

উত্তর: কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকার জন্য বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে।

HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল

কেন্দ্রমুখী বল কাকে বলে?

উদ্দীপক

একজন সাইকেল আরোহী ও একজন মোটরসাইকেল আরোহী যথাক্রমে 10 km h110 \mathrm{~km} \mathrm{~h}^{-1}60 km h160 \mathrm{~km} \mathrm{~h}^{-1} বেগে একটি রাস্তার বাঁক অতিক্রম করছে। - বাঁকের ব্যাসার্ধ 50m50 m, অভিকর্ষজ ত্বরণ 10 m s210 \mathrm{~m} \mathrm{~s}^{-2}.

রাজশাহী কলেজ · 2025

উত্তর

কোনো বস্তু বৃত্তাকার পথে গতিশীল থাকার জন্য বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে।

উত্তর

ঘূর্ণনশীল কোনো বস্তু ঘূর্ণন বা কৌণিক বেগের জন্য যে গতিশক্তি 1 লাভ করে তাকে কৌণিক গতিশক্তি বলে। কৌণিক গতিশক্তি, Er=12Iω2\mathrm{E}_{\mathrm{r}}=\frac{1}{2} \mathrm{I} \omega^2 যেখানে, II = জড়তার ভ্রামক, ω\omega= কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক গতিশক্তি বস্তুর জড়তার ভ্রামক ও কৌণিক বেগের উপর নির্ভর করে। অপরদিকে, গতিশীল কোনো বস্তু রৈখিক বেগের জন্য যে গতিশক্তি 1 লাভ করে তাকে রৈখিক গতিশক্তি বলে। রৈখিক গতিশক্তি, Ek=12mv2\mathrm{E}_{\mathrm{k}}=\frac{1}{2} \mathrm{mv}^2 ; যেখানে, mm = বস্তুর ভর, vv= রৈখিক বেগ। অর্থাৎ, রৈখিক গতিশক্তি বস্তুর ভর 'ও রৈখিক বেগের উপর নির্ভর করে।

উত্তর

এখানে, সাইকেল আরোহীর বেগ, v1=10 km h1=2.78 m s1\mathrm{v}_1=10 \mathrm{~km} \mathrm{~h}^{-1}=2.78 \mathrm{~m} \mathrm{~s}^{-1} মোটরসাইকেল আরোহীর বেগ, v2=60 km h1=16.67 m s1\mathrm{v}_2=60 \mathrm{~km} \mathrm{~h}^{-1}=16.67 \mathrm{~m} \mathrm{~s}^{-1} বাঁকের ব্যাসার্ধ, r=50 m অভিকর্ষজ ত্বরণ, g=10 m s2\mathrm{g}=10 \mathrm{~m} \mathrm{~s}^{-2} এখন, সাইকেল আরোহীর হেলে থাকা কোণ θ1\theta_1 হলে, tanθ1=v12rg\tan \theta_1=\frac{\mathrm{v}_1{ }^2}{\mathrm{rg}} বা, θ1=tan1(v12rg)\theta_1=\tan^{-1}\left(\frac{v_1^2}{r g}\right) =tan1(2.78)250×10=0.89=\tan^{-1} \frac{(2.78)^2}{50 \times 10}=0.89^{\circ} মোটরসাইকেল আরোহীর হেলে থাকা কোণ θ2\theta_2 হলে, tanθ2=v22rg\tan \theta_2=\frac{\mathrm{v}_2{ }^2}{\mathrm{rg}} বা, θ2=tan1(v22rg)\theta_2=\tan^{-1}\left(\frac{\mathrm{v}_2^2}{\mathrm{rg}}\right) =tan1(16.67)250×10=29.06=\tan^{-1} \frac{(16.67)^2}{50 \times 10}=29.06^{\circ} এখানে, θ2>θ1\theta_2>\theta_1 অর্থাৎ, মোটরসাইকেল আরোহীকে বেশি কোণে হেলতে হবে।

উত্তর

রাস্তার বাঁকে ব্যাংকিং কোণ না থাকলে না হেলে উক্ত বাঁকে কোনো গাড়ি পার হতে পারবে কিনা তা নির্ভর করে উক্ত রাস্তা ও গাড়ির মধ্যকার ঘর্ষণ গুণাঙ্কের উপর। কোনো বাঁকের ব্যাসার্ধ । এবং রাস্তা ও গাড়ির মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক μ\mu হলে উক্ত বাঁক পার হতে কোনো গাড়ির নিরাপদ বেগ, vμrg\mathrm{v} \leq \sqrt{\mu \mathrm{rg}} সুতরাং, রাস্তা এবং গাড়ির মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করলে কোনো কোণে না হেলে বাঁকা রাস্তায় গাড়ি চালানো সম্ভব কিন্তু যদি রাস্তার ও গাড়ির মধ্যে কোনো ঘর্ষণ বল ক্রিয়া না করে তাহলে না হেলে বাঁকা রাস্তায় কোনো গাড়ি চালানো সম্ভব নয়।
HSCPhysics 1st PaperChapter 4: নিউটনীয় বলবিদ্যারাজশাহী কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.একটি পেরেক একটি আনুভূমিক কাঠের উপর খাড়া ভাবে রাখা আছে। 1 kg ভরের একটি হাতুড়ী দ্বারা 4 m/sec\sec বেগে পেরেকটিকে নিচের দিকে আঘাত করা হলো। পেরেকটি যদি কাঠের মধ্যে 0.015 m প্রবেশ করে, তবে কাঠের গড় প্রতিবন্ধক বল বের কর?

  • 543.13 N
  • 523.33 N
  • 523.13 N
  • 453.13 N

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একইভূত করেন?

  • বিশ্বজনীন মহাকর্ষ ও তড়িৎ চৌম্বক বল
  • দুর্বল নিউক্লিয় বল ও সবল নিউক্লিয় বল
  • তড়িৎ চৌম্বক বল ও সবল নিউক্লিয় বল
  • তড়িৎ চৌম্বক বল ও দূর্বল নিউক্লিয় বল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি?

  • θ=dω\theta=\mathrm{d} \omega
  • v=ωr\mathrm{v}=\omega \mathrm{r}
  • ω=dθ\omega=\mathrm{d} \theta
  • ω=rθ\omega=\mathrm{r} \theta

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পথের ঘর্ষণ বল 10 N হলে, 2 kg ভরের একটি বস্তুকে 10 ms210 \mathrm{~ms}^{-2} ত্বরণে গতিশীল করতে কত বল দরকার?

  • 30 N
  • 35 N
  • 40 N
  • 25 N

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-

ঢাকা বোর্ড

  • লিফটি সমবেগে উপরে উঠে
  • লিফটি সমবেগে নিচে নামে
  • লিফটি 'gg^{\prime} ত্বরণে উপরে উঠে
  • লিফটি 'gg^{\prime} ত্বরণে নীচে নামে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.M ভরের একটি বস্তু ধ্রুব বেগে X-অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ-

  • শূন্য
  • ধ্রুব থাকে
  • বেড়ে যায়
  • কমে যায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে 30 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?

  • 30 N
  • 20 N
  • 18 N
  • None

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সমআয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে-

ঢাকা বোর্ড

  • লৌহ গোলকের গতিশক্তি বেশি
  • টেনিস বলের গতিশক্তি বেশি
  • উভয়ের গতিশক্তি সমান
  • গতিশক্তির উপর ভরবেগের প্রভাব নেই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দুটি বল সাম্য অবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে?

  • বল দুটির মান সমান এবং তাদের বিপরীতমুখী হতে হবে
  • বল দুটিকে দুটি সরলরেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে
  • বল দুটির মান সমান এবং তাদের সমমুখী হতে হবে
  • বল দুটির লব্ধি 1এর অধিক হতে হবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1\mathrm{m}_{1}m2\mathrm{m}_{2} ভরের দুইটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে v1\mathrm{v}_{1}v2\mathrm{v}_{2} বেগে বিপরীত দিকে চলমান। v1v2\frac{\mathrm{v}_{1}}{\mathrm{v}_{2}} এর অনুপাত কত?

  • m1m2\frac{m_{1}}{m_{2}}
  • m1m2-\frac{m_{1}}{m_{2}}
  • m2 m1\frac{\mathrm{m}_{2}}{\mathrm{~m}_{1}}
  • m2 m1\sqrt{\frac{\mathrm{m}_{2}}{\mathrm{~m}_{1}}}

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর-

  • ভর ও ঘূর্ণন অক্ষের উপর
  • আয়তনের উপর
  • কৌণিক বেগের উপর
  • ঋণাত্মক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একক বলের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?

বরিশাল বোর্ড

  • বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে
  • একক ভরের বস্তুর উপর যে কোনো ত্বরণ সৃষ্টি করে
  • বস্তুর উপর যে কোনো ত্বরণ সৃষ্টি করে
  • একক ভরের বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

একটি পেরেক একটি আনুভূমিক কাঠের উপর খাড়া ভাবে রাখা আছে। 1 kg ভরের একটি হাতুড়ী দ্বপ্রফেসর আব্দুস সালাম ও স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একইভূত করেন?রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি?পথের ঘর্ষণ বল 10 N হলে, 2 kg ভরের একটি বস্তুকে [গণিত] ত্বরণে গতিশীল করতে কত বল দএকজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করে, যখন-M ভরের একটি বস্তু ধ্রুব বেগে X-অক্ষের সমান্তরালে গতিশীল। মূলবিন্দুর সাপেক্ষে এর একটি বল 4 কেজি ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডেসমআয়তনের একটি লৌহ গোলক ও একটি টেনিস বলের ভরবেগ সমান হলে-দুটি বল সাম্য অবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে?স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে [গণিত] ও [গণিত] ভরের দুইটি বস্তুতে পকোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে এর-একক বলের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।