একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণনে কী সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উত্তর: একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে বেশি বেগে ঘুরতে পারে। আমরা জানি, জড়তার ভ্রামক হচ্ছে কোনো বস্তুর ঘূর্ণন এ বাঁধা দেওয়ার প্রবণতা। জড়তার ভ্রামকের সূত্রানুসারে I = mr² অর্থাৎ জড়তার ভ্রামক কোনো বস্তুর ভর এবং অক্ষ থেকে ঐ বস্তুর যেকোনো বিন্দুর লম্ব দূরত্ব এর বর্গের সমানুপাতিক। যেহেতু কোনো বস্তুর ভর অপরিবর্তনশীল, সুতরাং জড়তার ভ্রামক পরিবর্তন করতে হলে লম্ব দূরত্ব কে পরিবর্তন করতে হবে। এখন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণন অক্ষ থেকে তার হাতের লম্ব দূরত্ব কমে যায়, ফলে জড়তার ভ্রামকও কমে যায়। তাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র [গণিত] অনুসারে নর্তকীর কৌণিক বেগ বৃদ্ধি পায়।
HSC Physics 1st Paper Chapter 4: নিউটনীয় বলবিদ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 4: নিউটনীয় বলবিদ্যা · সৃজনশীল
একজন নর্তকী নাচার সময় হাত সংকুচিত করলে ঘূর্ণনে কী সুবিধা পায়? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
আমরা জানি,
∴ রাস্তার ব্যাংকিং কোণ = 4.59°
(Answer)উত্তর